Monday, September 7, 2026
27 C
Dhaka

বিশ্বকাপেও এশিয়া কাপের মতো আচরণ করবে ভারত, পাকিস্তানের সঙ্গে করমর্দন নয়!

এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে শিরোপার চেয়ে বেশি আলোচনায় ছিল ম্যাচ-পরবর্তী করমর্দন না করার ঘটনা। দুই দলের ক্রিকেটারদের এ আচরণে সমালোচনা হয়েছিল বিশ্বজুড়ে। এবার সেই একই দৃশ্য দেখা যেতে পারে নারী ওয়ানডে বিশ্বকাপেও।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নির্দেশনায় বলা হয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যেন করমর্দন না করা হয়।

ম্যাচ কবে?

রোববার (৫ অক্টোবর) শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান নারী দল। এ ম্যাচে হারমানপ্রীত কৌর ও ফাতিমা সানাদের মধ্যে করমর্দন দেখা যাবে না বলেই ধারণা করা হচ্ছে।

বিসিসিআইয়ের অবস্থান

যদিও এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন,
“আমি এখনই কিছু বলব না। তবে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক একই রয়েছে। কোনো পরিবর্তন হয়নি। কলম্বোতে সব নিয়ম মেনেই ম্যাচ খেলবে ভারত। এমসিসির সব নিয়ম মানা হবে, তবে করমর্দন হবে কি না—সে বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।”

টুর্নামেন্টে ভারতের শুরু

ইতোমধ্যেই নারী বিশ্বকাপে জয়ের দেখা পেয়েছে ভারত। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে আসরে শুভসূচনা করেছে হারমানপ্রীত কৌরের দল।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img