Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু বাংলাদেশের মেয়েদের

চার বছর পর আবারও মাঠে গড়াল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর আইসিসির এই আসরের পর্দা উঠলেও বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেন, “পাকিস্তানের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। কোয়ালিফায়ার এবং দ্বিপাক্ষিক সিরিজেও মুখোমুখি হয়েছি। ওদের সম্পর্কে যেমন আমাদের ভালো ধারণা আছে, তেমনি আমাদের সম্পর্কেও ওরা জানে। তাই প্রতিযোগিতামূলক ম্যাচ হবে।”

জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। গত এক বছরে মানসিক ও শারীরিকভাবে কঠোর পরিশ্রম করেছি। বেশ কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি গিয়েও হেরেছি। এবার লক্ষ্য জয়।”

বাংলাদেশের দীর্ঘদিনের দুর্বলতা ব্যাটিং—এ বিষয়েও জ্যোতি বলেন, “বোলিং সবসময় ভালো ছিল, ফিল্ডিংও উন্নত হয়েছে। কিন্তু ব্যাটিং ইউনিট হিসেবে আমরা পারফর্ম করতে পারিনি। তাই সবাই মিলে প্রতিজ্ঞা করেছি—এবার আর সুযোগ হাতছাড়া করা যাবে না।”

২০২২ আসরে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলে ৭ ম্যাচে ১ জয় নিয়ে সপ্তম হয়েছিল বাংলাদেশ। তাদের নিচে ছিল পাকিস্তান। এবার অবশ্য দুই দলেরই স্বপ্ন ও প্রস্তুতি অনেক বড়। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১ রানের নাটকীয় জয়ে আত্মবিশ্বাস বেড়েছে জ্যোতির দলের।

অলরাউন্ডার রাবেয়া খান বলেন, “বোলিং-ব্যাটিং-ফিল্ডিং তিন বিভাগেই সবাই দায়িত্ব পালন করছে। এখানে আসার পর আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। আশা করি সবকিছু দিয়ে ম্যাচটা উপভোগ করতে পারব।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img