Saturday, June 20, 2026
27 C
Dhaka

পুলিসিচকে ছাড়াই বিশ্বকাপের শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। চোটের কারণে দলের সবচেয়ে আলোচিত তারকা ক্রিস্টিয়ান পুলিসিচকে ছাড়াই মাঠে নামতে হয়েছে তাদের। তবে গুরুত্বপূর্ণ এই অনুপস্থিতি দলের খেলায় খুব বেশি প্রভাব ফেলতে দেননি অন্যরা।

সিয়াটলে নিজেদের দ্বিতীয় ম্যাচে দারুণ ছন্দে খেলেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে শুধু জয়ই পায়নি, একই সঙ্গে নিশ্চিত করেছে বিশ্বকাপের নকআউট পর্বও। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে তারা।

দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এখন ‘ডি’ গ্রুপের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে একটি জয় ও একটি হার নিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া, যারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে।

এই জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র শুধু টুর্নামেন্টে এগিয়ে যায়নি, ফিরিয়ে এনেছে প্রায় এক শতাব্দী পুরোনো এক স্মৃতিও। ১৯৩০ সালের পর এই প্রথম বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেল দলটি। দীর্ঘ অপেক্ষার পর এমন অর্জন স্বাগতিকদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। তবে প্রথম গোলটি আসে কিছুটা ভিন্নভাবে। ম্যাচের ১১ মিনিটে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের শট ঠেকাতে গিয়ে বল নিজেদের জালেই পাঠিয়ে দেন অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেস। আত্মঘাতী এই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।

উল্লেখযোগ্য বিষয় হলো, নিজেদের প্রথম ম্যাচেও প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্র প্রথম গোলটি পেয়েছিল প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একবার ব্যবধান বাড়ায় যুক্তরাষ্ট্র। ৪৩ মিনিটে হেড থেকে বল জালে পাঠান অ্যালেক্স ফ্রিম্যান। যদিও শুরুতে সহকারী রেফারি অফসাইডের সংকেত দেওয়ায় গোলটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। উদযাপনের প্রস্তুতির মধ্যেই খেলা থেমে যায়। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে গোলের অনুমোদন দেন মূল রেফারি।

দুই গোলে পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় অস্ট্রেলিয়া। কয়েকটি সম্ভাবনাময় সুযোগও তৈরি করেছিল দলটি। তবে যুক্তরাষ্ট্রের রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় ম্যাচে ফিরতে পারেনি তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই ফলের ফলে নকআউট নিশ্চিত করে পরবর্তী ম্যাচের আগে স্বস্তিতে থাকছে যুক্তরাষ্ট্র, আর অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের...

আপিল খারিজ, বিচারের পথে মরক্কোর অধিনায়ক হাকিমি

ধর্ষণের অভিযোগে মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমিকে বিচারের মুখোমুখি...

সাইফ-ইমনের লড়াইও বাঁচাতে পারল না বাংলাদেশ

সিরিজে টিকে থাকার সমীকরণ সামনে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে...

ভুয়া সংবাদ ছড়িয়ে বিতর্কে আর্জেন্টাইন টিভি অনুষ্ঠান

বিশ্বকাপ অভিযান শুরু করেছে দারুণভাবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে...

বিশ্বকাপের প্রথম রাউন্ড শেষে সেরা মেসি

বিশ্বকাপের শুরুতেই নিজের উপস্থিতি নতুন করে জানান দিলেন লিওনেল...

পারেদেসকে নিয়ে ম্যাচের দিন সিদ্ধান্ত নেবেন স্কালোনি

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০...

অভিবাসী ইস্যুতে আফ্রিকার সমর্থকদের বিরূপ প্রতিক্রিয়া

বিশ্বকাপের মাঠে আফ্রিকার দেশগুলোর মধ্যে পারস্পরিক সমর্থনের চিত্র দীর্ঘদিনের...

ম্যাট হেনরির পাঁচ উইকেটে চাপে ইংল্যান্ড

প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে...

ব্যক্তিগত নয়, দলীয় ফুটবলের পরামর্শ অঁরির

বিশ্বকাপ অভিযান প্রত্যাশামতো শুরু করতে পারেনি পর্তুগাল। টুর্নামেন্টে নবাগত...

মেসিকে সর্বকালের সেরা বললেন লামিনে ইয়ামাল

লিওনেল মেসিকে ঘিরে নতুন করে কিছু প্রমাণ করার আলোচনায়...

ভিএআর পেরিয়ে উল্লাস, দুই গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র

প্রযুক্তির এই সময়ে ফুটবলে গোল উদযাপনের মুহূর্তও অনেক সময়...
spot_img

আরও পড়ুন

জার্মানির কাছে হার নয়, ৭-১ জয়ও আছে ব্রাজিলের ইতিহাসে

বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে ব্রাজিলের নাম উচ্চারিত হয় সবার আগে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি দশকের পর দশক ধরে আক্রমণাত্মক ফুটবল, কারিগরি দক্ষতা ও...

বিশ্বকাপ প্রস্তুতিতে কুলিং ভেস্ট ব্যবহার করছে মেসিরা

বিশ্বকাপের শুরুটা দারুণভাবে করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচ শেষে একদিন বিশ্রাম নেওয়ার...

বিশ্বকাপ উন্মাদনায় পানীয় সংকটের শঙ্কা যুক্তরাষ্ট্রে

দীর্ঘ অপেক্ষার পর আবারও বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া স্কটল্যান্ডকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে সমর্থকদের মধ্যে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপের মঞ্চে ফেরা এবং প্রথম...

ম্যাচের আগেই নতুন বিতর্কে ইরান ফুটবল দল

বিশ্বকাপের মাঠে নিজেদের প্রস্তুতি ও অংশগ্রহণকে ঘিরে নতুন বিতর্কের মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও টুর্নামেন্টে অংশ নেওয়া দলটি এবার...
spot_img