Thursday, September 17, 2026
27 C
Dhaka

হাইতির বিপক্ষে উন্নত ফুটবল দেখতে চান আনচেলত্তি

কাতার বিশ্বকাপের পর নতুন প্রত্যাশা নিয়ে শুরু হওয়া অভিযানে প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর সমালোচনার মুখে পড়েছে সেলেসাওরা। তবে সেই ফলকে বড় সংকট হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বরং পরের ম্যাচে দল আরও সংগঠিত ও উন্নত ফুটবল খেলবে বলেই বিশ্বাস তার।

আগামী শুক্রবার (২০ জুন) ভোরে গ্রুপ ‘সি’-এর ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দল নতুনভাবে নিজেদের মেলে ধরবে বলে মনে করছেন ইতালিয়ান এই কোচ। যদিও একাদশে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেননি তিনি, তবে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সমন্বয়ের কথা জানিয়েছেন।

মরক্কোর বিপক্ষে ম্যাচে শুরুতেই ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল। সেই ধাক্কা কাটিয়ে ম্যাচে ফেরার জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে ভিনিসিউস জুনিয়রের ব্যক্তিগত নৈপুণ্যের দিকে। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়লেও প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় সমালোচনার মুখে পড়ে দলটি।

অন্যদিকে হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছে। শক্তির বিচারে ব্রাজিলকে স্পষ্ট ফেবারিট ধরা হলেও আনচেলত্তির মনোযোগ শুধুমাত্র ফল নয়, দলের সামগ্রিক উন্নতির দিকেও।

ফিলাডেলফিয়ায় ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা কিছু পরিবর্তন আনতে যাচ্ছি… আমাদের ভারসাম্য এবং খেলার ধরণ আরো উন্নত করতে হবে। আমরা এর চেয়েও ভালো করতে পারি এবং আমাদের আরো ভালো করতেই হবে।’

প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়ার পেছনে খেলোয়াড়দের মানসিক চাপকে একটি কারণ হিসেবে দেখছেন ব্রাজিল কোচ। তার মতে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এবং ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বাড়তি প্রত্যাশা অনেক সময় ফুটবলারদের স্বাভাবিক খেলায় প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে আনচেলত্তি বলেন, ‘প্রথম হাফটা কিছুটা অপ্রত্যাশিত ছিল। উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের জার্সি গায়ে চাপানোর মানসিক চাপ হয়তো খেলোয়াড়দের অবচেতন মনে কিছুটা প্রভাব ফেলেছিল।’

তবে প্রথম ম্যাচের পারফরম্যান্সের ভিত্তিতে কাউকে দ্রুত বাদ দেওয়ার পক্ষে নন তিনি। বরং যারা নিজেদের সেরাটা দিতে পারেননি, তাদের আরও সুযোগ দিতে চান ব্রাজিল কোচ।

আনচেলত্তি বলেন, ‘শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ, তবে এটাই সব নয়। মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে যারা ভালো করতে পারেনি, তাদের আমি আরো সুযোগ দিতে চাই। সে ম্যাচে আমাদের দলের কেউই নিজেদের সেরাটা দিতে পারেনি। তবে আমি মনে করি না প্রথম ম্যাচগুলো বিশ্বকাপের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ করে দেবে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img