Friday, August 28, 2026
28 C
Dhaka

আলজেরিয়াকে সমীহ স্কালোনির, মনে সৌদি ম্যাচের স্মৃতি

বিশ্বকাপ শুরুর আগে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই—এমন বার্তাই দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ২০২২ সালের বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার আলজেরিয়ার বিপক্ষে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিশ্বমঞ্চে উত্তর আফ্রিকার দলগুলোর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনার মধ্যেই আলজেরিয়ার খেলার ধরনে মরক্কোর ছায়া দেখছেন স্কালোনি। তাই বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে আর্জেন্টিনা শিবির।

বাংলাদেশ সময় আগামীকাল বুধবার (১৭ জুন) সকাল ৭টায় শুরু হবে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ নিয়ে কথা বলতে গিয়ে সতর্ক বার্তা দেন আর্জেন্টাইন কোচ।

আলজেরিয়াকে নিয়ে স্কালোনি বলেন, ‘তারা দুর্দান্ত একটি দল, যাদের আক্রমণভাগে দ্রুতগতির খেলোয়াড় আছে। দলটির ব্যাপারে সতর্ক থাকা এবং তাদের সম্মান করা উচিত।

তারা পরিস্থিতি কঠিন করে তুলবে।’

প্রতিপক্ষের খেলার ধরন ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘মরক্কোর মতোই প্রতিদ্বন্দ্বী আলজেরিয়া। তারা একইভাবে খেলে, তাদের দারুণ সব খেলোয়াড় ও অসাধারণ একজন কোচ আছেন, যিনি তার দলকে খুব ভালোভাবে খেলান।’

তবে প্রথম ম্যাচকে ঘিরে অতিরিক্ত চাপ নিতে নারাজ আর্জেন্টিনা কোচ। কাতার বিশ্বকাপের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে স্কালোনি বলেন, ‘গত বিশ্বকাপ থেকে আমরা জানি যে, প্রথম ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও, তা নির্ণায়ক হয় না।

আমরা মানসিকভাবে শান্ত আছি যে, প্রথম ম্যাচেই সবকিছু শেষ হয়ে যায় না।’

চার বছর আগে বিশ্বকাপ শুরুতে অপ্রত্যাশিত পরাজয়ের পরও ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারও একই মানসিকতা ধরে রেখে ধাপে ধাপে এগোতে চায় দলটি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img