Monday, September 7, 2026
27 C
Dhaka

নতুন প্রজন্ম নিয়েই বিশ্বকাপে পথচলার স্বপ্ন বেলজিয়ামের

এক সময় বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি ছিল বেলজিয়ামের তথাকথিত ‘গোল্ডেন জেনারেশন’। প্রতিভা ও তারকায় ভরপুর সেই দলকে ঘিরে বিশ্বকাপ জয়ের প্রত্যাশাও ছিল বড়। কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও শিরোপা ছুঁতে পারেনি তারা।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে এখন নতুন বাস্তবতায় নিজেদের গড়ে তুলছে বেলজিয়াম। অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বর্তমান দল নিয়ে আশাবাদী দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলো লুকাকু।

২০১৮ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনই এখন পর্যন্ত বিশ্বমঞ্চে বেলজিয়ামের সেরা সাফল্য। সেই দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন রোমেলো লুকাকু, কেভিন ডি ব্রুইনা ও থিবো কোর্তোয়া। তবে সময়ের সঙ্গে পরিবর্তন এসেছে। এডেন হাজার্ড ও ভিনসেন্ট কোম্পানির মতো পরিচিত মুখ এখন আন্তর্জাতিক ফুটবলের বাইরে।

বিশ্বকাপ শুরুর আগে দলের বর্তমান অবস্থা নিয়ে লুকাকু বলেন, ‘আমাদের জন্য এটি একটি নতুন অধ্যায়। আগের মতো চাপ নেই। বরং আমরা দেখতে চাই তরুণরা বিশ্বমঞ্চে নিজেদের কীভাবে তুলে ধরে।’

বর্তমান বেলজিয়াম দলে অভিজ্ঞদের পাশাপাশি জায়গা করে নিয়েছেন জেরেমি দকু, আমাদু ওনানা ও মাতিয়াস ফার্নান্দেজ পারদোর মতো নতুন প্রজন্মের ফুটবলাররা। তাদের নিয়েই ভবিষ্যতের বেলজিয়ামকে এগিয়ে নেওয়ার আশা দেখছেন লুকাকু।

৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি, ডি ব্রুইনা, কোর্তোয়া ও থমাস মুনিয়ের যতদিন মাঠে অবদান রাখতে পারবেন, ততদিন তরুণদের পাশে থেকে দলকে সহায়তা করতে চান।

অবশ্য ব্যক্তিগতভাবে সাম্প্রতিক সময়টা সহজ ছিল না লুকাকুর জন্য। চোটের কারণে মার্চের পর মাঠের বাইরে ছিলেন তিনি এবং ক্লাব পর্যায়ে মৌসুমের শেষ অংশও খেলতে পারেননি। এরপরও বিশ্বকাপ খেলতে প্রস্তুত ও উৎসাহী এই অভিজ্ঞ ফুটবলার।

লুকাকু বলেন, ‘এটি আমার চতুর্থ বিশ্বকাপ। তবে প্রথমবারের মতো একেবারে নতুন প্রজন্মের সঙ্গে খেলতে যাচ্ছি। দলীয় পরিবেশ দারুণ, তাই আমি রোমাঞ্চিত।’

বিশ্বকাপের ‘জি’ গ্রুপে বেলজিয়ামের প্রতিপক্ষ মিশর, ইরান ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই তাদের খেলতে হবে মিশরের বিপক্ষে।

প্রতিপক্ষের অন্যতম তারকা মোহাম্মদ সালাহকে নিয়ে লুকাকু বলেন, ‘সে সবসময় নিজেকে উন্নত করতে চায়। লিভারপুলে তার ক্যারিয়ার অসাধারণ। বহু বছর ব্যালন ডি’অর মানের ফুটবল খেলেছে। জাতীয় দলের জন্যও সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’

তিনি আরও বলেন, ‘সালাহর মতো সেরাদের বিপক্ষে খেলাই আসল চ্যালেঞ্জ। মিশরের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে, তবে আমরা সেই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img