Monday, June 15, 2026
32.2 C
Dhaka

বিশ্বকাপের আগে দুই দশকের স্মৃতি ফিরিয়ে আনলেন মেসি

বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ফুটবলের সবচেয়ে বড় এই আসরকে ঘিরে যখন কোটি সমর্থক অপেক্ষায়, তখন নিজের দীর্ঘ বিশ্বকাপ যাত্রার স্মৃতিতে ফিরে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

এবারের আসর মেসির ক্যারিয়ারের বিশেষ এক অধ্যায় হয়ে উঠতে যাচ্ছে। রেকর্ড গড়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অতীত থেকে বর্তমানের যাত্রাপথ তুলে ধরে ভক্তদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের ছয়টি ভিন্ন বিশ্বকাপের সময়কার ছবি প্রকাশ করেন মেসি। ছবিগুলোর সঙ্গে তিনি ক্যাপশনে লেখেন– ‘২০০৬⚽২০২৬’। ছোট এই বার্তার মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের দুই দশকের পথচলাকে এক ফ্রেমে তুলে ধরেন আর্জেন্টাইন তারকা।

বিশ্বমঞ্চে মেসির যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে। তরুণ ফুটবলার হিসেবে শুরু হওয়া সেই অধ্যায় ধীরে ধীরে তাকে নিয়ে যায় বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে।

এরপর তিনি খেলেছেন দক্ষিণ আফ্রিকা ২০১০, ব্রাজিল ২০১৪, রাশিয়া ২০১৮ এবং কাতার ২০২২ বিশ্বকাপে। দীর্ঘ অপেক্ষার পর ২০২২ সালে আর্জেন্টিনাকে শিরোপা জিতিয়ে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন পূরণ করেন তিনি।

২০২৬ বিশ্বকাপ মেসির জন্য আরেকটি ঐতিহাসিক মাইলফলক। এই আসরে অংশ নিয়ে তিনি ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলার বিরল কীর্তি গড়তে যাচ্ছেন। একই অর্জনের পথে আছেন মেক্সিকোর গুইলার্মো ওচোয়া ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদোও।

বিশ্বকাপ শুরুর আগে মেসির এই স্মৃতিচারণা ভক্তদের মধ্যে নতুন করে আবেগ ও প্রত্যাশার জন্ম দিয়েছে। অনেকের কাছে এটি শুধু আরেকটি টুর্নামেন্ট নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক যাত্রার আরেকটি অধ্যায়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না।...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক জার্মানির

বিশ্ব ফুটবলে নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হয়ে উঠতে...

শেষ মুহূর্তে গোল করে ডাচদের জয় আটকাল জাপান

ডালাসে উপস্থিত দর্শকদের জন্য ম্যাচটি ছিল পুরোপুরি উপভোগ্য এক...

৬০ বছরের অপেক্ষা শেষের স্বপ্নে বিশ্বকাপে ইংল্যান্ড

ফুটবল ইতিহাসে নিজেদের ‘থ্রি লায়নস’ পরিচয়ের মর্যাদা পুরোপুরি বিশ্বকাপের...

শেষ মিনিটে আমাদের গোলে দারুণ জয় আইভরি কোস্টের

ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে তখন মাত্র কয়েক সেকেন্ড...

বিশ্বকাপে না থেকেও পারিশ্রমিক পাচ্ছেন সোমালিয়ার রেফারি

২০২৬ ফিফা বিশ্বকাপে ম্যাচ পরিচালনার জন্য নির্বাচিত হলেও শেষ...

বিশ্বকাপে সর্বাধিক গোলের রেকর্ড এখন জার্মানির

বিশ্বকাপ ইতিহাসে নতুন একটি মাইলফলক স্পর্শ করেছে জার্মানি। ২০২৬...

তিন গোলকিপারের লড়াইয়ে বিশ্বকাপের আগে স্বস্তিতে স্পেন

বিশ্বকাপের আগে স্পেন জাতীয় দলের সবচেয়ে আলোচিত প্রশ্নগুলোর একটি...

আয়ারি-ইসাকদের দাপটে বিশ্বকাপে বড় জয় সুইডেনের

বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এ দারুণ শুরু করেছে সুইডেন। মেক্সিকোর মনতেরেতে...

অংশ নিতে নয়, প্রতিদ্বন্দ্বিতা করতেই এসেছে কেপ ভার্দে

ফুটবল বিশ্বকাপে জায়গা করে নেওয়াটাই কেপ ভার্দের জন্য এক...

সাত তারকা ছাড়া বিশ্বকাপ শুরু করছে মিসর

২০২৬ বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে মিসর। তবে...

নতুন প্রজন্ম নিয়েই বিশ্বকাপে পথচলার স্বপ্ন বেলজিয়ামের

এক সময় বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি ছিল...

বিশ্বকাপে মরক্কোর একাদশে সবাই বিদেশে জন্ম নেওয়া ফুটবলার

২০২৬ বিশ্বকাপে নতুন এক ইতিহাস গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে...

রোনালদোকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়াল নতুন বিতর্ক

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ঘানার ধর্মীয়...
spot_img

আরও পড়ুন

বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে রোনালদো

পর্তুগিজ ফুটবলের ইতিহাসে বিশ্বমানের তারকার অভাব কখনো ছিল না। সময়ের পর সময় এই দেশ উপহার দিয়েছে অসংখ্য কিংবদন্তি ফুটবলার। সেই তালিকায় অন্যতম নাম ইউসেবিও,...

কুরাসাওকে উড়িয়ে বিশ্বকাপে নতুন মাইলফলক জার্মানির

বিশ্ব ফুটবলে নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, তার আরেকটি শক্তিশালী উদাহরণ দেখা গেল ২০২৬ বিশ্বকাপে। কুরাসাওয়ের বিপক্ষে একতরফা আধিপত্য দেখিয়ে বড়...

শেষ মুহূর্তে গোল করে ডাচদের জয় আটকাল জাপান

ডালাসে উপস্থিত দর্শকদের জন্য ম্যাচটি ছিল পুরোপুরি উপভোগ্য এক ফুটবল সন্ধ্যা। আক্রমণ, পাল্টা আক্রমণ, নাটকীয়তা আর শেষ মুহূর্তের উত্তেজনায় ভরা লড়াইয়ে কোনো দলই খালি...

৬০ বছরের অপেক্ষা শেষের স্বপ্নে বিশ্বকাপে ইংল্যান্ড

ফুটবল ইতিহাসে নিজেদের ‘থ্রি লায়নস’ পরিচয়ের মর্যাদা পুরোপুরি বিশ্বকাপের মঞ্চে প্রতিফলিত করতে পারেনি ইংল্যান্ড। আধুনিক ফুটবলের অন্যতম পথিকৃৎ দেশ হলেও বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ...
spot_img