Saturday, September 19, 2026
28 C
Dhaka

রোনালদোর সামনে আবেগে ভেঙে পড়লেন তরুণী ভক্ত

বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো ফুটবল বিশ্ব উত্তাল, তখন মাঠের বাইরের এক আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন এক তরুণী ভক্ত।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পর্তুগাল জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন ওই তরুণী। রোনালদোকে দেখার সঙ্গে সঙ্গেই তিনি আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং পরে তাকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনার সময় রোনালদো তাকে শান্ত করার চেষ্টা করেন। তাকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘কেঁদো না।’ জবাবে আবেগপ্রবণ ওই তরুণী বলেন, ‘সব কিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা।’

পরে রোনালদোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন তিনি। পর্তুগিজ তারকা হাসিমুখে সেই অনুরোধও পূরণ করেন, যা মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তোলে।

তবে প্রশ্ন ছিল—কে এই তরুণী?

তার নাম সেলিন ডেপ্ট। বেলজিয়ামের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর তিনি। মূলত ইউটিউব ও টিকটকে তার কনটেন্ট তৈরি করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি।

২৬ বছর বয়সী সেলিন ক্যারিয়ারের শুরুর দিকে ফুটবল খেলতেন। বর্তমানে তিনি বেলজিয়ামের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি, আর ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।

এর আগেও বিশ্বের বহু তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন তিনি। সেই তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো তারকারা। এবার যুক্ত হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর নামও।

রোনালদোর সঙ্গে এই আবেগঘন সাক্ষাতের মুহূর্ত ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img