Thursday, July 16, 2026
27.3 C
Dhaka
No menu items!

পরিচিত রেফারির অধীনে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা হতে যাচ্ছে পরিচিত এক রেফারির অধীনে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল, আর সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের রেফারি সাইমন মার্চিনিয়াক।

কানসাস সিটিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে মার্চিনিয়াকের উপস্থিতি ঘিরে তৈরি হয়েছে আলাদা আলোচনাও। কারণ, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক শিরোপা জয়ের ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। bola88

সেই ফাইনালে লুসাইল স্টেডিয়ামে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। এবার শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই আবারও একই রেফারির অধীনে খেলতে যাচ্ছে দলটি।

মার্চিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার দুই স্বদেশি সহকারী তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিক। চতুর্থ ও রিজার্ভ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিউজিল্যান্ডের ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস।

পরিসংখ্যানও আর্জেন্টিনার জন্য কিছুটা স্বস্তিদায়ক। এর আগে এই রেফারির পরিচালনায় তিনটি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তারা, যেখানে তারা কখনোই হারেনি।

২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে ১–১ গোলে ড্র হওয়া ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেন মার্চিনিয়াক। এরপর কাতার বিশ্বকাপে নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২–১ ব্যবধানে জয় এবং ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়েও ছিলেন তিনি।

এই ধারাবাহিকতায় অনেকেই বলছেন, মার্চিনিয়াকের অধীনে আর্জেন্টিনার ফলাফল বেশ ইতিবাচক। তবে ফুটবলের অনিশ্চয়তায় অতীতের পরিসংখ্যান যে সবসময় ভবিষ্যৎ নির্ধারণ করে না, সেটিও মনে করিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার শুরুতেই তাই ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। মেসিদের জন্য আবারও কি ‘সুখকর’ রেফারি হিসেবে প্রমাণিত হবেন মার্চিনিয়াক, সেটাই এখন দেখার বিষয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img