Sunday, August 2, 2026
29.1 C
Dhaka
No menu items!

ভিনিসিয়ুসের গোলে হার এড়াল সেলেসাওরা

আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েও হার এড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ১–১ গোলে ড্র করে মাঠ ছাড়ে সেলেসাওরা।

রবিবার ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’ ম্যাচে শুরু থেকেই চাপে ছিল ব্রাজিল। ম্যাচের ২১ মিনিটে ইসমাইল সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। সেই গোলের ধাক্কা সামলাতে কিছুটা সময় লাগে ব্রাজিলের।

তবে পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি বাড়ায় দক্ষিণ আমেরিকার এই পরাশক্তি। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক শটে ম্যাচে সমতা ফেরায় ব্রাজিল। গোলের পর কিছুটা স্বস্তি ফিরে পায় দলটি।

প্রথমার্ধ ১–১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ তৈরি করে। তবে শেষ পর্যন্ত কোনো দলই জয়সূচক গোলের দেখা পায়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল ও মরক্কো।

ম্যাচ শেষে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ভিনিসিয়ুস জুনিয়রের গোল ছাড়া আক্রমণভাগে কাঙ্ক্ষিত ধারাবাহিকতা দেখা যায়নি, যা সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগও তৈরি করেছে।

তবে হতাশার মাঝেও স্বস্তির একটি দিক রয়ে গেছে। ৯২ বছরের পুরোনো একটি রেকর্ড অক্ষুণ্ন রেখেছে ব্রাজিল। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচে কখনোই হারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এই পরিসংখ্যানকে আপাতত সান্ত্বনা হিসেবে দেখছেন সমর্থকদের অনেকেই। যদিও মাঠের পারফরম্যান্সে উন্নতির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img