Thursday, August 27, 2026
28 C
Dhaka

ফুটবল উন্মাদনায় ভিন্ন মাত্রা যোগ করল মেক্সিকান পরিবার

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনের পর উৎসবের আবহে ডুবে গেছে মেক্সিকো। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দল দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারানোর পর রাজধানী মেক্সিকো সিটিজুড়ে শুরু হয় উদযাপন। স্টেডিয়ামের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে শহরের রাস্তাঘাট, জনসমাগম আর সামাজিক যোগাযোগমাধ্যমেও।

স্থানীয় সময় বৃহস্পতিবার ঐতিহাসিক এস্তাদিও আজতেকায় জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের আনন্দ যেন থামানো যাচ্ছিল না। জাতীয় দলের জার্সি পরে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন। গান, নাচ ও দলীয় পতাকা নিয়ে উদযাপনে যোগ দেন নানা বয়সী সমর্থকরা।

তবে এই উদযাপনের ভিড়ে আলাদা করে সবার নজর কাড়ে একটি অপ্রত্যাশিত দৃশ্য। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় এক মা ও তার সন্তানকে রাস্তা দিয়ে অনুসরণ করছে তাদের পোষা হাঁস।

ভিডিওটির সবচেয়ে আলোচিত বিষয় ছিল হাঁসটির পোশাক। পোষা প্রাণীটির গায়েও পরানো হয়েছিল মেক্সিকো জাতীয় ফুটবল দলের জার্সি। রাস্তা দিয়ে মানুষের সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকা হাঁসটিকে দেখে আশপাশের মানুষ থেমে ভিডিও ধারণ করতে শুরু করেন।

দৃশ্যটি দেখে বোঝার উপায় ছিল না এটি কোনো ব্যতিক্রমী আয়োজন। হাঁসটির মালিক মা ও সন্তান ছিলেন একেবারেই স্বাভাবিক, যেন দলের প্রতি সমর্থন প্রকাশে পরিবারের সদস্য হিসেবেই অংশ নিয়েছে তাদের পোষা প্রাণী।

ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নানা ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। একজন ব্যবহারকারী মন্তব্য করেন, ‘বিশ্বকাপ মাত্র শুরু হয়েছে, আর পরিবেশ ইতোমধ্যেই দারুণ উৎসবমুখর।’

আরেকজন লেখেন, ‘এমন দৃশ্য সম্ভবত লাতিন আমেরিকার কোনো দেশেই সবচেয়ে বেশি মানায়।’

আরেকটি মন্তব্যে বলা হয়, ‘মেক্সিকোর ফুটবল জার্সি পরা হাঁস সম্ভবত আমার নতুন প্রিয় জিনিস। ফুটবলের প্রতি মেক্সিকানদের উন্মাদনা সত্যিই অসাধারণ।’

আরেক ব্যবহারকারী লেখেন, ‘এটা অবিশ্বাস্য! মানুষগুলো কত আনন্দ করছে। তাদের দেখে ভালো লাগছে। আফসোস, বিশ্বকাপের ফাইনাল মেক্সিকোতে হচ্ছে না।’

বিশ্বকাপের শুরুতেই এমন ব্যতিক্রমী মুহূর্ত ফুটবল উন্মাদনার আরেকটি ভিন্ন ছবি তুলে ধরেছে। মাঠের লড়াইয়ের বাইরে সমর্থকদের আনন্দ-উচ্ছ্বাসও যে টুর্নামেন্টের বড় অংশ, সেটিই যেন আবারও মনে করিয়ে দিল এই দৃশ্য।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img