বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন ব্যাটারের অর্ধশতকের ওপর ভর করে ২৮৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জশ ইংলিস। শুরুতেই চাপের মুখে পড়ে বাংলাদেশ, দ্বিতীয় ওভারে ওপেনার সাইফ আউট হন এলিসের বল ব্যাটের কানায় লেগে স্লিপে লাবুশানের হাতে ক্যাচ দিয়ে।
তবে এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন তামজিদ, শান্ত ও মোসাদ্দেক। তিনজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। তাদের তিনটি গুরুত্বপূর্ণ অর্ধশতকে শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে টাইগাররা।
এক যুগেরও বেশি সময় পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। সিরিজের শুরুতেই বড় লক্ষ্য দাঁড় করিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে স্বাগতিকরা।
সিএ/এমই


