Thursday, June 18, 2026
31.3 C
Dhaka

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আর্জেন্টিনার আদালত। পাশাপাশি তাঁকে কর ফাঁকির মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, তাপিয়াকে আগামী ৫ মার্চ আদালতে হাজির হওয়ার জন্য ডাকা হয়েছে। আর্জেন্টিনার কর সংস্থা এআরসিএ অভিযোগ করেছে যে, তাপিয়া কর ফাঁকি দিয়েছেন এবং সামাজিক নিরাপত্তা তহবিলের অর্থ অবৈধভাবে ব্যবহার করেছেন।

তাপিয়ার পাশাপাশি এএফএর অন্যান্য কর্মকর্তাদের ক্ষেত্রেও ‘তদন্তাধীন ঘটনার গুরুত্বের কারণে’ দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া এএফএ খেলোয়াড় ও কর্মচারীদের পেনশনের অর্থ যথাযথভাবে জমা দিয়েছে কি না এবং মার্চ ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত কর যথাযথভাবে পরিশোধ হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায়। মূলত সংস্থাটি পেনশন ও কর–সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে পুলিশ এএফএর সদর দপ্তরে অভিযান চালায়। বিশ্বকাপের আগমুহূর্তে এ ধরনের অভিযান বিশেষ আলোচনার জন্ম দেয়। এএফএ দাবি করেছে, আর্জেন্টিনা জাতীয় দলের একটি প্রীতি ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর সঙ্গে বিবাদের কারণে সংস্থা মানহানির শিকার হয়েছে।

সংস্থার অনুশীলন মাঠের গেটের সামনে পুলিশের গাড়ি দেখা গেছে। এ বিষয়ে আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাভিয়ের মিলের সরকারও অবগত। মিলে ফুটবল ক্লাবগুলোকে পাবলিকলি ট্রেডেড স্পোর্টস কোম্পানিতে রূপান্তর করতে চান, যা এএফএর নিয়ম অনুমোদন করে না।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক...

গরমে ঘামাচি ও চুলকানি কমাতে নিমপাতা ব্যবহারের কার্যকর উপায়

গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও ঘামের কারণে অনেকের ত্বকে ঘামাচি,...

মেসিকে নিয়ে মজার মন্তব্যে আলোচনায় ব্রাজিল প্রেসিডেন্ট

বিশ্বকাপে নিজেদের যাত্রা প্রত্যাশামতো শুরু করতে পারেনি ব্রাজিল। মরক্কোর...

‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিশ্বকাপে আর্জেন্টিনার বড় জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল...

রোনালদোকে ঘিরে বিতর্কের মাঝে আলোচনায় কোহলির পুরোনো পোস্ট

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারায় নতুন...

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন নেইমার, স্বস্তিতে ব্রাজিল

বিশ্বকাপের শুরুতে চোট নিয়ে দুশ্চিন্তায় থাকা ব্রাজিল অবশেষে ইতিবাচক...

বিশ্বকাপের নায়ক ভোজিনহার জন্য আসছেন মা

ফুটবল বিশ্বকাপে এবার শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, আবেগ আর মানবিকতার...

পর্তুগালের বিপক্ষে পয়েন্ট পেয়েও সন্তুষ্ট নন দেশাব্রে

বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে প্রত্যাশার চেয়ে বড়...

চোখ হারানোর শঙ্কা থেকে বিশ্বকাপের আলোয় উইসা

পর্তুগালের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে ঐতিহাসিক এক রাত কাটিয়েছে ডিআর...

স্বয়ংক্রিয় ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জানা দরকার যেসব সুবিধা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন নতুন সংস্করণ উন্মোচনের সঙ্গে নিয়মিত...

বিশ্বকাপে লাল কার্ডের মূল্য, তিন ম্যাচ মাঠের বাইরে জোয়ানে

বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখার পর বড়...
spot_img

আরও পড়ুন

রাতের মধ্যে ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বিশেষ করে ঢাকাসহ ১৪টি অঞ্চলের জন্য সতর্কবার্তা...

এআইনির্ভর ভবিষ্যতের পিসির জন্য নতুন চিপ আনল এনভিডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কম্পিউটিং প্রযুক্তির দ্রুত বিস্তারের মধ্যে ব্যক্তিগত কম্পিউটার বাজারে বড় পদক্ষেপ নিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। প্রতিষ্ঠানটি এবার উইন্ডোজচালিত ল্যাপটপের...

এক ঘণ্টার মধ্যে মিলবে বিশ্বকাপের জার্সি

ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে সমর্থকদের উচ্ছ্বাস। প্রিয় দলের জার্সি সংগ্রহের আগ্রহও এখন তুঙ্গে। এই চাহিদাকে সামনে রেখে ক্রীড়াপ্রেমীদের জন্য দ্রুত জার্সি সরবরাহের বিশেষ...

৪৮ দলের বিশ্বকাপে রেকর্ড ১৩ মুসলিম দেশের অংশগ্রহণ, বদলে যাচ্ছে বৈশ্বিক ফুটবলের মানচিত্র

ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত এই আসরে নজর কেড়েছে...
spot_img