Thursday, September 17, 2026
26 C
Dhaka

বিপিএল দ্বাদশ আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক পারভেজ হোসেন ইমন

শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দ্বাদশ আসর। এবারের টুর্নামেন্টে ব্যাট হাতে সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডার থেকে শুরু করে ওপেনিং—দুই পজিশনেই রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত আসরে একাধিক ব্যাটসম্যান ৪০০ ও ৫০০ রানের মাইলফলক ছুঁলেও এবার কেউই ৪০০ রানের ঘর পার করতে পারেননি। তবে ধারাবাহিকতায় তিনশ বা তার বেশি রান করেছেন পাঁচজন ব্যাটসম্যান। তাদের পারফরম্যান্সই আলোচনায় ছিল পুরো টুর্নামেন্টজুড়ে।

পারভেজ হোসেন ইমন সিলেট টাইটান্সের হয়ে ১২ ইনিংসে ৩৯৫ রান করেন। তার গড় ছিল ৩৯.৫০ এবং স্ট্রাইক রেট ১৩২.৯৯। আসরের শুরুতে মিডল অর্ডারে খেললেও পরে ওপেনিংয়ে নেমে নিয়মিত রান করেন তিনি। রাজশাহী, নোয়াখালী ও রংপুরের বিপক্ষে তার গুরুত্বপূর্ণ ইনিংসগুলো দলকে এগিয়ে নেয়। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের স্বীকৃতিও পান ইমন।

রংপুর রাইডার্সের তাওহিদ হৃদয় ১১ ইনিংসে ৩৮২ রান করেন। তার গড় ৩৮.২০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৯০। টুর্নামেন্টের শুরুতে ব্যর্থ হলেও ওপেনিংয়ে ওঠার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে নিজেকে নতুনভাবে তুলে ধরেন তিনি। রাজশাহীর বিপক্ষে অপরাজিত ৯৭ ও নোয়াখালীর বিপক্ষে ১০৯ রানের ইনিংস ছিল তার আসরের সেরা পারফরম্যান্স।

রাজশাহীর হয়ে তানজিদ হাসান তামিম ১৩ ইনিংসে ৩৫৬ রান সংগ্রহ করেন। তার গড় ২৭.৩৮ এবং স্ট্রাইক রেট ১৩৬.৯০। পুরো টুর্নামেন্টে ওঠানামা থাকলেও ফাইনালে ৬২ বলে ১০০ রানের ঝলমলে ইনিংস খেলে দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরির অনন্য রেকর্ডও গড়েন তানজিদ।

একই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ ইনিংসে ৩৫৫ রান করেন। তার গড় ২৯.৯৮ এবং স্ট্রাইক রেট ১৩৫.৪৯। টুর্নামেন্টের শুরুতেই সিলেটের বিপক্ষে অপরাজিত ১০১ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। ধারাবাহিকতা না থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে দলের জন্য কার্যকর ভূমিকা রাখেন শান্ত।

রংপুর রাইডার্সের ইংলিশ ব্যাটসম্যান ডেভিড মালান ৯ ইনিংসে ৩০০ রান করেন। তার গড় ৩৭.৫০ এবং স্ট্রাইক রেট ১১২.৩৫। টুর্নামেন্টের শুরুতে ধারাবাহিক ফিফটি ও দায়িত্বশীল ব্যাটিং করলেও শেষ দিকে কিছুটা ছন্দ হারান তিনি।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img