Thursday, October 8, 2026
31 C
Dhaka

সাড়ে পাঁচ বছরের জন্য নতুন কোচ নিয়োগ দিল চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নতুন হেড কোচ নিয়োগ দিয়েছে। এনজো মারেস্কা কোচের পদ ছাড়ার মাত্র চার দিনের মাথায় ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনিয়রকে দায়িত্ব দিয়েছে লন্ডনের ক্লাবটি। সাড়ে পাঁচ বছরের চুক্তিতে চেলসির ডাগআউটে আসছেন এই ইংলিশ কোচ।

চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে, ৪১ বছর বয়সী লিয়াম রোজেনিয়রের সঙ্গে সাড়ে পাঁচ বছরের চুক্তি হয়েছে, যেখানে প্রয়োজনে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ক্লাবের দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়নে রোজেনিয়রকেই উপযুক্ত মনে করছে চেলসি কর্তৃপক্ষ।

চেলসির ব্যস্ত সূচির মধ্যেই দায়িত্ব নিচ্ছেন নতুন কোচ। বুধবার (৭ জানুয়ারি) ফুলহামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে চেলসি। এর পরদিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ক্লাবের হেড কোচ হিসেবে প্রথমবারের মতো অনুশীলন সেশন পরিচালনা করবেন রোজেনিয়র। শনিবার (১০ জানুয়ারি) এফএ কাপের তৃতীয় রাউন্ডে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচ দিয়ে চেলসির কোচ হিসেবে আনুষ্ঠানিক অভিষেক হবে তার।

নিয়োগের পর প্রতিক্রিয়ায় লিয়াম রোজেনিয়র বলেন, চেলসি ফুটবল ক্লাবের হেড কোচ হিসেবে নিয়োগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের এবং একই সঙ্গে বিনয়ী করে দেওয়ার মতো বিষয়। তিনি বলেন, এই দায়িত্বে তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাবকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান রোজেনিয়র।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) স্ট্রাসবুর্গের কোচ হিসেবে শেষ সংবাদ সম্মেলনে রোজেনিয়র নিশ্চিত করেন, চেলসির দায়িত্ব নেওয়ার বিষয়ে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন। তিনি জানান, বিশ্বকাপজয়ী ও শক্তিশালী স্কোয়াডের একটি ক্লাবে কাজ করার সুযোগ তিনি ফিরিয়ে দিতে পারেননি।

স্ট্রাসবুর্গ টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন ব্লুকো মাল্টি-ক্লাব গ্রুপের অংশ, যারা চেলসিরও মালিক। একই মালিকানার অধীনেই ফরাসি ক্লাব থেকে ইংলিশ ক্লাবে পাড়ি জমাচ্ছেন রোজেনিয়র।

চেলসিতে যোগ দেওয়ার সময় রোজেনিয়রের সঙ্গে আসছেন তার ঘনিষ্ঠ কোচিং স্টাফরাও। স্ট্রাসবুর্গের প্রথম দলের কোচ কালিফা সিসে, সহকারী হেড কোচ জাস্টিন ওয়াকার এবং হেড অব অ্যানালিসিস বেন ওয়ার্নার স্ট্যামফোর্ড ব্রিজে তার সঙ্গে যোগ দেবেন।

২০২৪ সালের জুলাইয়ে স্ট্রাসবুর্গের দায়িত্ব নেন রোজেনিয়র। তার অধীনে গত মৌসুমে লিগ ওয়ানে সপ্তম স্থান অর্জন করে দলটি, যার ফলে আট বছর পর প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করে ক্লাবটি। গত শনিবার নিসের বিপক্ষে ১-১ ড্র ছিল স্ট্রাসবুর্গের হয়ে তার শেষ ম্যাচ। বর্তমানে ক্লাবটি লিগ ওয়ানে সপ্তম এবং কনফারেন্স লিগে শীর্ষ অবস্থানে রয়েছে।

স্ট্রাসবুর্গ ছাড়ার অনুভূতি জানিয়ে রোজেনিয়র বলেন, গত ১৮ মাস তার পেশাদার ক্যারিয়ারের সেরা সময় ছিল। তিনি ক্লাবটিকে ভালোবাসেন বলেই সরাসরি এসে সমর্থকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। তবে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করা সম্ভব ছিল না বলেও জানান তিনি।

ফুলহাম ও হাল সিটির সাবেক ডিফেন্ডার রোজেনিয়র এর আগে কখনো প্রিমিয়ার লিগে হেড কোচ হিসেবে কাজ করেননি। তিনি বলেন, নিজেকে প্রস্তুত মনে না করলে তিনি এই দায়িত্ব নিতেন না। তার মতে, কিছু ক্লাব আছে যেগুলোকে না বলা যায় না, আর চেলসি তেমনই একটি ক্লাব।

এদিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের সর্বশেষ ম্যাচে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ক্যালাম ম্যাকফারলেন, যেখানে চেলসি ১-১ ড্র করে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img