Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

রাষ্ট্রীয় সুরক্ষার প্রস্তাবেও না বাংলাদেশ

ভারতে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের প্রশ্নে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থানে অনড় রয়েছে। আইসিসি বা ভারতীয় বোর্ডের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও ভারতে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ—এ সিদ্ধান্তেই অটল বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, এ ইস্যুতে আইসিসির সঙ্গে বিসিবির একটি অনলাইন সভা আজ দিনের কোনো এক সময়ে অনুষ্ঠিত হতে পারে।

আইসিসির যেকোনো টুর্নামেন্টের আগে আয়োজক সংস্থার সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, কোনো দল টুর্নামেন্ট বা নির্দিষ্ট ভেন্যুতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসিকে যুক্তিসংগত কারণ জানাতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গ্রহণযোগ্য কারণ হিসেবে ধরা হয় সরকারি নিষেধাজ্ঞাকে। অতীতে ভারত–পাকিস্তান সিরিজ কিংবা বিভিন্ন টুর্নামেন্টে সফর বাতিলের ক্ষেত্রেও এই যুক্তিই দেখানো হয়েছে এবং আইসিসি তা মেনে নিয়েছে। বর্তমান টি–টোয়েন্টি বিশ্বকাপেও পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত এর উদাহরণ।

এই পথেই হাঁটতে চায় বিসিবি। ভারতের ভেন্যুতে খেলতে না চাওয়ার পেছনে নিরাপত্তা উদ্বেগকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে বোর্ড। বাংলাদেশের সরকারের ধারণা, ভারতে খেলতে গেলে বাংলাদেশের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয়। সে কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপে বাংলাদেশ দল যেন ভারত সফর না করে এবং ম্যাচগুলো অন্য কোনো দেশে আয়োজন করা হয়—এই প্রস্তাব আইসিসিকে জানানো হয়েছে।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ঘিরে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কিছু রাজনৈতিক ও উগ্র ধর্মীয় সংগঠনের হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়ার পর বিসিবির দুশ্চিন্তা আরও বেড়েছে। এক মোস্তাফিজের নিরাপত্তা যেখানে নিশ্চিত করা যায়নি, সেখানে বিশ্বকাপের সময় খেলোয়াড়, কোচ, কর্মকর্তা, সংবাদকর্মী ও দর্শক মিলিয়ে বড় বহরের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে—এই প্রশ্ন তুলেছে বিসিবি।

গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোকবইয়ে স্বাক্ষর করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এই মুহূর্তে আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা নিরাপদ বোধ করছি না। আমরা চিঠিতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি কী বলতে চাইছি। আমাদের মনে হয়েছে সেটা (নিরাপত্তা) একটা বড় দুশ্চিন্তা।’ মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘অসম্মানজনক’ বলেও মন্তব্য করেন।

বিসিবি সভাপতি আরও জানান, আজকের অনলাইন সভায় আইসিসির মাধ্যমে বিসিসিআই বাংলাদেশের জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিতে পারে। তবে বোর্ডের ভেতরের আলোচনায় গতকাল পর্যন্ত সিদ্ধান্ত ছিল—এ প্রস্তাবেও রাজি হবে না বিসিবি। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ‘যেখানে সরকারের নিষেধ আছে, সেখানে আমাদের অন্য কোনো অবস্থান নেওয়ার সুযোগ নেই। নিরাপত্তার প্রশ্ন শুধু খেলোয়াড়দের নয়, বিশ্বকাপে বাংলাদেশ থেকে আরও যাঁরা যাবেন, সবার। তাঁদের নিরাপত্তা কে নিশ্চিত করবে!’

বাংলাদেশের এই অবস্থান আয়োজক হিসেবে বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি করেছে। বৈশ্বিক টুর্নামেন্টে সব দলের অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা আয়োজক দেশের দায়িত্ব। আইসিসি প্রধান হিসেবে দায়িত্বে থাকা জয় শাহ ভারতীয় হলেও বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিতে পারে আইসিসি।

তবে বাস্তবতা হলো, বিশ্বকাপ শুরুর মাত্র এক মাস আগে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য দেশে সরানো সহজ নয়। সূচি পরিবর্তন, টেলিভিশন সম্প্রচার এবং প্রতিপক্ষ দলগুলোর সম্মতির বিষয় জড়িত থাকায় পুরো প্রক্রিয়াটি জটিল। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচ থাকায় এই পরিবর্তনে একাধিক বোর্ডকে যুক্ত হতে হবে।

আইসিসি যদি শেষ পর্যন্ত বিসিবির প্রস্তাব না মানে এবং বিসিবিও অবস্থান বদল না করে, তাহলে নিয়ম অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ দলগুলো ওয়াকওভার পেতে পারে। এমনকি কঠোর শাস্তির ঝুঁকিও রয়েছে। তবে বিসিবির আশা, পরিস্থিতি সে দিকে গড়াবে না। বোর্ডের এক পরিচালক বলেন, ‘আমরা মনে করি না কঠোর কিছু হবে। কারণ, নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন আছে, সেটা সবাই বুঝতে পারছে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img