Monday, September 7, 2026
27 C
Dhaka

ইনজুরিতে ধাক্কা, পাকিস্তান সিরিজে নেই কামিন্স-হ্যাজলউড

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইনজুরির কারণে অভিজ্ঞ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডকে আপাতত বিশ্বকাপ প্রস্তুতির অংশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি।

এর আগে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড—দুজনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় শেষ পর্যন্ত তাদের নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচক প্যানেল।

এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার আসন্ন টি-টোয়েন্টি সিরিজেও। সিরিজটির জন্য ঘোষিত দলে এই দুই তারকা পেসারকে রাখা হয়নি। ফলে বিশ্বকাপের আগে দলের বোলিং বিভাগ নিয়ে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে অস্ট্রেলিয়া শিবিরে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি কামিন্সের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা পাকিস্তান সিরিজের জন্য প্রস্তুত থাকবে। তবে বিশ্বকাপের সময় দুজনই দলে যোগ দিতে পারবে বলে আমরা আশাবাদী।’

কামিন্সের ফেরার সময়সূচি নিয়ে আরও সতর্ক অবস্থানের ইঙ্গিত দেন বেইলি। তিনি বলেন, ‘প্যাট কামিন্স হয়তো কিছুটা পরে ফিরবে। এটি ৫০ ওভারের বিশ্বকাপে ট্রাভিস হেডের পরিস্থিতির মতো হতে পারে, যেখানে নির্দিষ্ট একটি সময়ের পর দলে যোগ দেওয়ার সুযোগ থাকে। আমরা সেই সময় পর্যন্ত তাকে স্কোয়াডে রেখে ম্যানেজ করার চেষ্টা করব।’

অন্যদিকে জশ হ্যাজলউডের ফিটনেস নিয়ে তুলনামূলকভাবে বেশি আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া। বেইলি বলেন, ‘হফ’ (হ্যাজলউড) শুরু থেকেই খেলার জন্য প্রস্তুত থাকবে বলেই মনে হচ্ছে। তবে প্রয়োজনে স্কোয়াডে সামান্য পরিবর্তন আনতে হতে পারে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img