Saturday, September 26, 2026
30.4 C
Dhaka

শিরোপাহীন মৌসুমেও গর্বিত সিটি কোচ

শিরোপা জিততে না পারলেও ২০২৫ সালকে ম্যানচেস্টার সিটিতে নিজের অন্যতম সেরা বছর হিসেবে দেখছেন কোচ পেপ গার্দিওলা। চোট-আঘাতে জর্জরিত একটি কঠিন মৌসুম পার করেও দলের লড়াই, মানসিক দৃঢ়তা ও প্রতিযোগিতামূলক অবস্থান তাকে সবচেয়ে বেশি গর্বিত করেছে বলে জানিয়েছেন স্প্যানিশ এই কোচ।

গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করে ম্যানচেস্টার সিটি। এ ছাড়া এফএ কাপের ফাইনালে উঠলেও শিরোপা জেতা হয়নি, রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় দলটিকে। পুরো মৌসুমজুড়ে একের পর এক চোটে পড়েন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। মাঝমাঠের প্রাণভোমরা রদ্রিসহ বেশ কয়েকজন তারকা দীর্ঘ সময় মাঠের বাইরে থাকায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

তবে এসব প্রতিকূলতার মধ্যেও দলের মানসিকতা ও লড়াইয়ের প্রশংসা করেছেন গার্দিওলা। তিনি বলেন, ‘আমাদের অনেক সমস্যা অতিক্রম করতে হয়েছে। যেসব খেলোয়াড় তখন দলে ছিল, তাদের নিয়েই আমরা লড়াই চালিয়ে গেছি। এখন পেছনে তাকালে মনে হয়, এই মৌসুমটা আমাদের অন্যতম সেরা। ক্লাব হিসেবে আমরা যা করেছি, তা নিয়ে আমি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত।’

মৌসুমের মাঝপথে খেলোয়াড় সংকট কাটাতে শীতকালীন দলবদলের বাজারে সক্রিয় হতে বাধ্য হয় ম্যানচেস্টার সিটি। ওমর মারমুশ, আব্দুকোদির খুসানোভ, ভিতোর রেইস ও নিকো গঞ্জালেজকে দলে ভেড়ানো হয়। শুরুতে এই সময়ে দলবদলের কোনো পরিকল্পনা ছিল না বলে জানান গার্দিওলা। তিনি বলেন, ‘ওই খেলোয়াড়রা না এলে হয়তো আমরা এখন চ্যাম্পিয়নস লিগের চারে থাকতাম না।’ তাঁর মতে, মৌসুমের শেষ ১০ থেকে ১৫ ম্যাচে সিটিই ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে শক্তিশালী দল।

২০২৫ সালে অর্জিত পয়েন্টের হিসেবে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। যদিও প্রতিদ্বন্দ্বীদের তুলনায় দুটি ম্যাচ কম খেলেছে দলটি। চলতি মৌসুমে আর্সেনালের থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও একটি ম্যাচ হাতে রয়েছে গার্দিওলার শিষ্যদের। নতুন বছরের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড।

এদিকে দীর্ঘদিনের চোট কাটিয়ে দলে ফেরার পথে রয়েছেন রদ্রি। অক্টোবরে হাঁটুর চোটে পড়ার পর নানা শারীরিক সমস্যায় ভুগলেও ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। গার্দিওলা বলেন, ‘রদ্রি থাকলে আমরা অবশ্যই আরো শক্তিশালী দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে যেন সুস্থ থাকে এবং মানসিকভাবে ভালো থাকে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img