Friday, June 5, 2026
29.2 C
Dhaka

আজহার মাহমুদের দায়িত্বকাল শেষে পাকিস্তান করলো পরিবর্তন

চুক্তির মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগেই পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ আজহার মাহমুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডসংক্রান্ত সূত্রের বরাতে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এই তথ্য জানিয়েছে।

আজহার মাহমুদের চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে পাকিস্তানের পরবর্তী টেস্ট সূচিও সেই সময়েই শুরু হবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বোর্ড আগেভাগেই নতুন প্রধান কোচ নিয়োগের পরিকল্পনা শুরু করেছে।

পিসিবির এক নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, ‘চুক্তি শেষ ও পরবর্তী টেস্ট সূচি প্রায় একই সময়ে হওয়ায় নতুন কোচের প্রস্তুতি আগাম নেওয়াই যুক্তিযুক্ত মনে করেছে বোর্ড।’

চলতি বছরের জুনে টেস্ট দলের ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন আজহার। এর আগে নির্বাচনী বিষয়ে মতবিরোধের কারণে ২০২৪ সালের শুরুতে অস্ট্রেলিয়ান কোচ জেসন গিলেস্পির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল পিসিবি। দুই বছরের চুক্তিতে থাকা আজহার সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ভেতরে একাধিক দায়িত্বও পালন করেছেন।

টেস্ট প্রধান কোচ হিসেবে তার মেয়াদে পাকিস্তান মাত্র একটি সিরিজ খেলেছে—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ১-১ ড্র। দায়িত্বকাল শেষে ইএসপিএনক্রিকইনফোকে আজহার বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে আমি পেশাদারি ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি।’

এর আগে ২০২৪ সালের এপ্রিল মাসে তিনি সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে নিয়োগ পান। সাদা বলের দলে গ্যারি কারস্টেনের সঙ্গে এবং লাল বলের দলে জেসন গিলেস্পির সহকারী হিসেবে কাজ করেন। ২০১৬-২০১৯ সালে মিকি আর্থারের অধীনে পাকিস্তানের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

পিসিবি ইতিমধ্যেই নতুন টেস্ট প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে। পাশাপাশি সাপোর্ট স্টাফের মধ্যে বড় ধরনের রদবদলও হতে পারে। পাকিস্তানের নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু হবে বাংলাদেম সফর দিয়ে (মার্চ ২০২৬)। এরপর রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (জুলাই) ও ইংল্যান্ড (আগস্ট-সেপ্টেম্বর) সফর। ঘরের মাঠে শ্রীলঙ্কা (নভেম্বর-ডিসেম্বর ২০২৬) এবং নিউজিল্যান্ডের (মার্চ ২০২৭) বিপক্ষে সিরিজও সূচিতে রয়েছে।

জাতীয় দলের বাইরে বর্তমানে আজহার মাহমুদ আইএলটি২০ লিগের ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, তিনি লিগভিত্তিক কোচিংয়েই পুরোপুরি মনোযোগ দেবেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী,...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং...

যে সফলতা বাবা-মার ভালোবাসা ভুলিয়ে দেয়, সেটা আমাদের প্রয়োজন নেই

ইসলামি স্কলার ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন,...

কালীগঞ্জে সড়কের ধারে মিলল শ্রমিকের মরদেহ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সড়কের পাশ থেকে সাইফুল ইসলাম (৫০)...

দুর্গাপুরে মাদক সেবনের সময় ধরা পড়লেন দুই সহোদর

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাদক সেবনের সময় দুই সহোদর ভাইকে...

টাঙ্গাইলে ছাত্র আন্দোলনের মামলার আসামি আটক

টাঙ্গাইলের সখীপুরে পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. ফজলুল...

যাত্রী ওঠানোকে কেন্দ্র করে উত্তেজনা, ছাতকে সংঘর্ষ

সুনামগঞ্জের ছাতকে সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে দুই...

দুর্ঘটনার ছয় ঘণ্টা পর জীবিত উদ্ধার নববধূ

যুক্তরাষ্ট্রে বিয়ের আনন্দ কয়েক ঘণ্টার মধ্যেই পরিণত হয়েছে শোকে।...

ভিডিও ফুটেজে শনাক্ত, একাধিক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের...

দক্ষিণ লেবাননে কৌশলগত দুর্গ দখল করল ইসরায়েল

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে...

বোমা হামলার পরও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা

ইরানের গভীর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা আকাশপথের...

পশ্চিমবঙ্গে একদিনে ৩৫ মন্ত্রী শপথ নিচ্ছেন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা দেওয়া...
spot_img

আরও পড়ুন

সাফল্যের পথে অনুপ্রেরণা, মহানবী (সা.)-এর ১০ শিক্ষা

ধর্মীয় গবেষকরা মনে করেন, ব্যক্তিগত জীবন, সমাজ গঠন কিংবা নেতৃত্ব—সব ক্ষেত্রেই মহানবী (সা.)-এর জীবনে এমন বহু শিক্ষা রয়েছে, যা প্রতিকূল সময়ে মানুষকে সাহস ও...

ডেঙ্গু এখন সারা বছরের স্বাস্থ্যঝুঁকি, বলছেন বিশেষজ্ঞরা

সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে দেশে ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন এবং ১ হাজার...

জুনের আকাশে জোড়া চমক, একসঙ্গে দেখা যাবে তিন গ্রহ

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, জুনের শুরু থেকেই শুক্র ধীরে ধীরে আকাশে ওপরে উঠতে থাকবে এবং বৃহস্পতি তুলনামূলক নিচের দিকে নামবে। এর ফলে ৮ ও ৯...

পুশইনের অভিযোগ ঘিরে সীমান্ত সফরে এনসিপি নেতার কর্মসূচি

ভারত থেকে বাংলাদেশে কথিত জোরপূর্বক পুশইনের ঘটনার প্রতিবাদ এবং সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বেনাপোল সীমান্ত সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন...
spot_img