Wednesday, July 22, 2026
27 C
Dhaka
No menu items!

আইপিএলে টি-টোয়েন্টি খেলায় প্রথম অভিজ্ঞতা তাসকিনের

রেকর্ড দামে আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। নিলাম থেকে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ টাকায় তাকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এটি আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামের রেকর্ড।

ঢাকা ক্যাপিটালসের সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ বলেন, মুস্তাফিজ এই মূল্যের থেকেও বেশি প্রাপ্য। তিনি বলেন, ‘ফিজ মাশাআল্লাহ বিশ্ব ক্রিকেটে পরীক্ষিত একজন খেলোয়াড়। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেতো, এটাও অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও প্রাপ্য।’

তাসকিন আরও বলেন, মুস্তাফিজ আইপিএলে অনেক ম্যাচ খেলেছে এবং ভালো পারফর্ম করেছে। আইএল টি-টোয়েন্টিতেও তিনি দুর্দান্ত খেলেছেন। ‘এটা আসলে আমাকে অবাক করে না। আমি মনে করি ফিজ আরও বেশি ডিজার্ভ করে। আশা করছি এভাবে যদি হতে থাকে, আমাদের সব খেলোয়াড়দেরই কদর বাড়বে, ইনশাআল্লাহ।’

প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলেছেন তাসকিন। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তিনি। ৩০ বছর বয়সী পেসার তার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভালোর তো আসলে শেষ নাই। যা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম, রিশাদও বিগ ব্যাশ খেলছে। আমাদের জন্য এটা ভালো অভিজ্ঞতা। ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমি হয়ত মোটামুটি ভালো করেছি, রিশাদও ভালো করছে। ভবিষ্যতে আমাদের বিপিএল আছে, এটার পর বিশ্বকাপ খেলতে যাব—আমাদের জন্য ভালো প্রস্তুতি হচ্ছে।’

ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতা কাজে দেবে জানিয়ে তাসকিন বলেন, ‘সত্যি বলতে এটা বড় লিগ। প্রত্যেক দলের ব্যাটিং বিভাগ অনেক শক্তিশালী। একটার পর একটা ব্যাটার আসছিল। সহজ ছিল না বোলার হিসেবে। চেষ্টা করেছি, যতটুকু হয়েছে এটা আমার ভবিষ্যতের জন্য আত্মবিশ্বাস বাড়াবে—যাতে আমি আরও ভালো করতে পারি। সংস্কৃতি অনুযায়ী, পেশাদারিত্বের দিক থেকে সবকিছু সুন্দর ছিল। ফিজ যা শিখেছে, আমি যা শিখেছি, রিশাদ যা শিখল—সবকিছু ভবিষ্যতে আমাদের বাংলাদেশ দলেও প্রভাব ফেলবে। ৫ শতাংশ হলেও উন্নতি হবে।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img