Wednesday, July 22, 2026
26.4 C
Dhaka
No menu items!

সিরিজ খেলতে বিপিএলে ছাড়ছেন পাকিস্তানি তারকারা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথে বড় ধাক্কা আসতে যাচ্ছে। জাতীয় দলের ডাকে সাড়া দিয়ে পাকিস্তানের সাতজন তারকা ক্রিকেটার বিপিএল ছেড়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন। এতে টুর্নামেন্টের উত্তেজনা ও তারকা আকর্ষণ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৭, ৯ ও ১১ জানুয়ারি ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে থাকা সাতজন ক্রিকেটার বর্তমানে বিপিএলে খেলছেন, ফলে খুব শিগগিরই তাদের বাংলাদেশ ছাড়তে হচ্ছে।

পাকিস্তানের যেসব ক্রিকেটার বিপিএল ছেড়ে জাতীয় দলে যোগ দিচ্ছেন, তাদের মধ্যে আছেন ফাহিম আশরাফ ও খাজা নাফে (রংপুর রাইডার্স), সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), সালমান মির্জা, সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)। এসব ক্রিকেটার নিজেদের পারফরম্যান্স দিয়ে চলতি আসরে দলের গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছিলেন।

বিপিএলের সিলেট পর্ব চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত। এরপর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যেই পাকিস্তানের এই ক্রিকেটাররা বাংলাদেশ ছেড়ে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবেন। ফলে আসরের মাঝপথেই কয়েকটি দল বড় ধরনের শক্তি হারাবে।

বিপিএলে যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের ফিরিয়ে নিচ্ছে পিসিবি, সেখানে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। বিগ ব্যাশে ব্যস্ত থাকা বেশিরভাগ ক্রিকেটারকে শ্রীলঙ্কা সিরিজের জন্য দলে রাখা হয়নি। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ান এই সিরিজে নেই। তবে দলে রাখা হয়েছে শাদাব খানকে, যিনি প্রায় সাত মাস পর শ্রীলঙ্কা সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন।

শ্রীলঙ্কা সিরিজ শেষ হওয়ার পর আবারও বিপিএলে ফেরার সুযোগ রয়েছে পাকিস্তানি ক্রিকেটারদের। ১১ জানুয়ারি সিরিজ শেষ হলে তারা বাংলাদেশের ফ্লাইট ধরতে পারেন। সূচি অনুযায়ী ১২তম বিপিএলের পর্দা নামবে ২৩ জানুয়ারি।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল গঠন করা হয়েছে সালমান আলী আগার নেতৃত্বে। দলে আছেন সালমান আলী আগা (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাদাব খান, উসমান খান ও উসমান তারিক।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img