Thursday, April 30, 2026
28 C
Dhaka

নৌকাডুবিতে প্রাণ গেল ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের

ইন্দোনেশিয়ার উপকূলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় স্পেনের শীর্ষ ফুটবল ক্লাব ভ্যালেন্সিয়ার এক কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। নিহত কোচ হলেন ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের দায়িত্বে থাকা ফার্নান্দো মার্টিন।

পরিবার নিয়ে ইন্দোনেশিয়ায় ভ্রমণে থাকা অবস্থায় মার্টিন একটি পর্যটক নৌকায় ছিলেন। ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকায় নৌকাটি প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের মুখে পড়ে দুর্ঘটনার কবলে পড়ে। প্রবল ঢেউয়ের আঘাতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারার তথ্যমতে, শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে জনপ্রিয় পর্যটন গন্তব্য লাবুয়ান বাজোর কাছে পাদার দ্বীপ প্রণালিতে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে তখন মোট ১১ জন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর ফার্নান্দো মার্টিন এবং তাঁর ৯, ১০ ও ১২ বছর বয়সী তিন সন্তান নিখোঁজ ছিলেন। পরে উদ্ধার অভিযান শেষে তাঁদের মৃত ঘোষণা করা হয়। তবে মার্টিনের স্ত্রী ও সাত বছর বয়সী কন্যাকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারীরা।

ঘটনার পর এক বিবৃতিতে ভ্যালেন্সিয়া জানায়, ‘স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে , ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন এবং তাঁর তিন সন্তানের মৃত্যু হয়েছে, এতে আমরা গভীরভাবে শোকাহত। অত্যন্ত কঠিন এই সময়ে ক্লাব তাঁর পরিবার, বন্ধু এবং ভ্যালেন্সিয়া পুরুষ দল, নারী দল ও একাডেমির সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা ও পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

খবরটি নিশ্চিত হওয়ার পর স্পেনের আরেক শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদও শোক প্রকাশ করে। ক্লাবটির বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব, ক্লাবের সভাপতি ও পরিচালনা পর্ষদ ইন্দোনেশিয়ায় এক মর্মান্তিক নৌ দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিনের এবং তাঁর তিন সন্তানের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। এই অবিশ্বাস্য কঠিন সময়ে রিয়াল মাদ্রিদ তাঁর স্ত্রী আন্দ্রেয়া ও কন্যা মার এর প্রতি গভীর সমবেদনা ও ভালোবাসা জানাচ্ছে।’

ট্রফি হাতে ফার্নান্দো মার্টিন ও তাঁর এক সন্তান।ছবি: সংগৃহীত

স্পেনের ফুটবল ফেডারেশনও এ ঘটনায় শোক জানিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইন্দোনেশিয়ায় একটি পর্যটক নৌকার দুর্ঘটনায় ভ্যালেন্সিয়া নারী ‘বি’ দলের কোচ ফার্নান্দো মার্টিন ও তাঁর তিন সন্তানের মৃত্যুতে স্প্যানিশ ফুটবল ফেডারেশন গভীর শোক জানাচ্ছে।’

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়।...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ...

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...
spot_img

আরও পড়ুন

ইসলামের আদর্শ ও আধুনিক প্রাসঙ্গিকতা

ইসলাম একটি সর্বজনীন ও চিরস্থায়ী আদর্শ, যা দেশ ও সময়ের সীমা অতিক্রম করে মানবজীবনের জন্য একটি পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে। এই আদর্শের ভিত্তি আল্লাহর...

২০২৫ সালের বিশ্বে জনপ্রিয়তার শীর্ষে ১০ খাবার

বিশ্বজুড়ে খাবারের বৈচিত্র্য প্রতিনিয়ত নতুন স্বাদের সন্ধান এনে দেয়। একঘেয়েমি কাটাতে প্রতি বছরই কিছু খাবার নতুনভাবে জনপ্রিয় হয়ে ওঠে। ২০২৫ সালেও এমন কিছু খাবার...

এক্স মানি চালুর পরিকল্পনায় ইলন মাস্ক, এক্সে আসছে অর্থ লেনদেন সুবিধা

খুদে ব্লগিং প্ল্যাটফর্ম এক্সের মালিকানা নেওয়ার পর থেকেই এটিকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান ইলন মাস্ক। সেই লক্ষ্য বাস্তবায়নে ধাপে ধাপে...

পুঁজিবাজার শক্তিশালী করতে সংশোধনী আইন পাস

বাংলাদেশের পুঁজিবাজারের তদারকি জোরদার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং সিকিউরিটিজ বাজারকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন জাতীয় সংসদে অনুমোদন...
spot_img