Sunday, June 14, 2026
27.5 C
Dhaka

এবার অধিনায়ক হয়ে ফুটসালে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সাবিনা

প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সাফজয়ী নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে। ফুটবলের পর এবার ফুটসালেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

ফুটসাল দলে জায়গা পেয়েছেন ইংলিশ কোচ পিটার বাটলারের বিপক্ষে বিদ্রোহের ঘটনায় আগের ফুটবল দল থেকে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমা। এ ছাড়া দীর্ঘদিন ফুটবল মাঠের বাইরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে স্কোয়াডে।

দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। সুমাইয়া মাতসুশিমা দ্বিতীয় অধিনায়ক, মাসুরা পারভীন তৃতীয় এবং কৃষ্ণারানী সরকার চতুর্থ অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন। মেয়েদের ফুটসাল দল পরিচালনার দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি, যিনি নারী ফুটবল দলের সঙ্গেও যুক্ত রয়েছেন।

প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে মেয়েদের সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়।

বাংলাদেশ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলো হলো ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর পর্যায়ক্রমে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং সর্বশেষ মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল।

ঘোষিত বাংলাদেশ ফুটসাল দলে রয়েছেন সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নিলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমী, ইতি রানী, সাথী বিশ্বাস ও স্বপ্না আক্তার জিলি।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img