Wednesday, July 8, 2026
26.6 C
Dhaka

বিশ্বকাপে আর্জেন্টিনার ভারসাম্যই বদলে দিতে পারেন মেসি

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ধীরে ধীরে উত্তেজনা বাড়ছে ফুটবল বিশ্বে। আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে বসবে ফুটবলের সবচেয়ে বড় আসর। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই যাত্রায় লিওনেল মেসির অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়, যা ঘিরে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে।

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এরই মধ্যে পাঁচটি বিশ্বকাপে খেলেছেন। তার ক্যারিয়ারের সেরা সাফল্য আসে সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপে, যেখানে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়নের মুকুট ফেরে আলবিসেলেস্তেদের মাথায়।

তবে ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মেসি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। একাধিকবার তিনি বলেছেন, নিজের শারীরিক অবস্থা ও ফিটনেসের ওপর নির্ভর করেই দিনে দিনে সিদ্ধান্ত নেবেন। এই অনিশ্চয়তাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা থমাস মুলার।

ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে খেলা মুলার স্পষ্ট ভাষায় বলেছেন, ‘মেসি খেললে আর্জেন্টিনার শক্তির ভারসাম্যই বদলে যেতে পারে।’

ম্যাজেন্টা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুলার বলেন, ‘আমার দৃষ্টিতে আর্জেন্টিনা এই মুহূর্তে শিরোপার অন্যতম বড় দাবিদার। যদি মেসি সেখানে থাকে, তাহলে সেটি নিঃসন্দেহে দারুণ একটি প্রকল্প হবে। তবে একই সঙ্গে সেটি দলের পুরো ভারসাম্য বদলে দিতে পারে- ভালো বা খারাপ, দুইভাবেই।’

মুলারের এই মন্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ মাঠে মেসির বিপক্ষে তার অভিজ্ঞতা দীর্ঘ। দুজনের মুখোমুখি লড়াই হয়েছে ১১ বার, যেখানে সাতবার জয় পেয়েছেন মুলার, আর চারবার জিতেছেন মেসি।

মেসি-মুলার দ্বৈরথে জার্মান তারকার কিছু স্মরণীয় জয় রয়েছে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানি ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে। ২০১০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকায় আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জার্মানি। আবার ২০২০ চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন মিউনিখের ঐতিহাসিক ৮-২ গোলের ম্যাচটিও ছিল মুলারের ক্যারিয়ারের উল্লেখযোগ্য মুহূর্ত।

তবে সাম্প্রতিক সময়ে মেসির জয়ও রয়েছে এই দ্বৈরথে। গত শুক্রবার (৬ ডিসেম্বর) চেজ স্টেডিয়ামে ইন্টার মিয়ামি ৩-১ গোলে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো এমএলএস শিরোপা জেতে, যেখানে মুলার ছিলেন পরাজিত দলে।

মেসি যদি ২০২৬ বিশ্বকাপে মাঠে নামেন, তাহলে তিনি ফুটবল ইতিহাসের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেবেন। এর আগে এই কীর্তি গড়েছেন শুধু ক্রিশ্চিয়ানো রোনালদো।

মুলারের মতে, মেসির উপস্থিতি আর্জেন্টিনাকে আরও ভয়ংকর করে তুলতে পারে, তবে বয়স ও ফিটনেসের বিষয়টি দলের কৌশল ও ভারসাম্যে ভিন্ন প্রভাবও ফেলতে পারে।

এদিকে জার্মান জাতীয় দল থেকে অবসর নেওয়া মুলার ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজের দেশকেও সতর্ক করেছেন। তিনি বলেন, ‘প্রথম লক্ষ্য অবশ্যই গ্রুপ পর্ব পেরুনো। নামগুলো দেখলে মনে হয় সেটা করতেই হবে।’

তবে একই সঙ্গে তিনি জানান, কুরাসাও সম্পর্কে তার খুব বেশি ধারণা নেই। আইভরি কোস্ট আফ্রিকার চ্যাম্পিয়ন এবং ইকুয়েডর দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে রানার্সআপ হওয়ায় কোনো দলকেই অবহেলা করার সুযোগ নেই।

২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে পড়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

আর্জেন্টিনার ম্যাচ সূচি অনুযায়ী, ১৬ জুন মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। ২২ জুন সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৬ জুন শুক্রবার জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে...

যে কৌশলে মিসর বিজয় করেছিলেন সাহাবি আমর ইবনুল আস (রা.)

মুসলিম ইতিহাসে সাহস, কূটনৈতিক দক্ষতা ও রণকৌশলের জন্য বিশেষভাবে...

তীব্র তাপপ্রবাহে সবার জন্য খুলে দেওয়া হলো ফ্রান্সের কয়েকটি মসজিদ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে মানবিক উদ্যোগ হিসেবে কয়েকটি মসজিদের...

নরওয়ের উত্তরে মুসলিমদের ঐক্যের প্রতীক হয়ে উঠেছে আল-রহমা ও আন-নূর মসজিদ

উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত নরওয়ের ছোট শহর ত্রোমসোতে গড়ে...

ফেরাউনের সামনে যেভাবে নিজের পরিচয় তুলে ধরেছিলেন হজরত মুসা (আ.)

হজরত মুসা (আ.) যখন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বার্তা...

কাতারে উদ্বোধন হলো প্রথম স্মার্ট মসজিদ, কমবে বিদ্যুৎ ও পানির ব্যবহার

কাতারে প্রথমবারের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট মসজিদ উদ্বোধন...

৫ আগস্টের আগেই উদ্বোধন হতে পারে জুলাই জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই জাদুঘর আগামী ৫...

নবম পে স্কেলের চূড়ান্ত প্রস্তাব দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায়, ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের...

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

টানা ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার...

সার্কের বর্তমান সংকট শুধু রাজনৈতিক নয়, প্রাতিষ্ঠানিকও: শামা ওবায়েদ

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোট সার্কের বর্তমান অচলাবস্থা শুধু...

বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেল সিরিয়ার ঐতিহাসিক আল-ওমারি মসজিদ

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দেরা শহরে অবস্থিত ঐতিহাসিক আল-ওমারি মসজিদ ইসলামি...
spot_img

আরও পড়ুন

নরওয়েতে দ্রুত বাড়ছে মুসলিম জনসংখ্যা, কমছে চার্চের সদস্য

ইউরোপের দেশ নরওয়েতে ধর্মীয় জনসংখ্যার চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। দেশটির ঐতিহ্যবাহী চার্চ অফ নরওয়ের সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে কমলেও মুসলিম কমিউনিটির পরিধি দ্রুত বিস্তৃত হচ্ছে।...

সুইডেনে পেশাজীবী মুসলিমদের নতুন বাস্তবতা: সুযোগের পাশাপাশি বাড়ছে সামাজিক চ্যালেঞ্জ

সুইডেনের রাজধানী স্টকহোমের দক্ষিণে অবস্থিত সোডারটেলিয়া শহরে গত এক দশকে মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে। তবে এই পরিবর্তনের পেছনে রাজনৈতিক আশ্রয় বা নতুন কোনো...

প্যারাগুয়েতে মুসলিমদের জীবনযাপন: ছোট একটি সম্প্রদায়ের ধর্মচর্চা, ইতিহাস ও বর্তমান বাস্তবতা

দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে মুসলিমরা সংখ্যায় খুবই কম হলেও দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ৭৪ লাখ মানুষের এই দেশে মুসলিমের...

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

পৃথিবীর জীবনে মানুষ নানা পরিকল্পনা করলেও একটি সত্য থেকে কেউই মুক্ত নয়—মৃত্যু। ইসলামের দৃষ্টিতে মৃত্যু কোনো সমাপ্তি নয়; বরং এটি অনন্ত জীবনের সূচনা। তাই...
spot_img