Sunday, June 14, 2026
34.1 C
Dhaka

দর্শকপ্রিয় গোলকিপার স্বপ্না ফুটসাল দলে, অধিনায়ক সাবিনা

আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ নারী ফুটসাল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত দলে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞ স্ট্রাইকার সাবিনা খাতুনকে।

গত আসরের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা সাবিনা আবারও ফিরেছেন নেতৃত্বের ভূমিকায়। কোচ পিটার জেমস বাটলারের বিরুদ্ধে বিদ্রোহে জড়িয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। একই কারণে দলছুট থাকা ডিফেন্ডার মাসুরা পারভীন এবং ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও এবার ফুটসাল দলে জায়গা পেয়েছেন।

দীর্ঘদিন ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমীকেও অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে। নেতৃত্ব কাঠামোয় সাবিনার পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন এবং কৃষ্ণারানী সরকার। নারী ফুটসাল দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইরানের সাঈদ খোদারাহমি, যিনি নারী জাতীয় ফুটবল দলের সঙ্গেও যুক্ত।

গোলরক্ষক বিভাগে দলে জায়গা করে নিয়েছেন স্বপ্না আক্তার ঝিলি। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও সিনিয়র জাতীয় দলের সাবেক এই গোলরক্ষক বর্তমানে বিভিন্ন জেলায় খ্যাপ খেলেই মাঠে সক্রিয় রয়েছেন। দর্শকদের কাছে জনপ্রিয় এই ফুটবলারের ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ৫ লাখ ৭৪ হাজারের বেশি।

১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে সাফ নারী ফুটসাল টুর্নামেন্ট। ছেলেদের আসরের মতো মেয়েদের প্রতিযোগিতাতেও অংশ নিচ্ছে সাতটি দেশ। বাংলাদেশ ছাড়াও টুর্নামেন্টে খেলবে ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মালদ্বীপ।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এরপর পর্যায়ক্রমে ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে সাবিনার দল।

বাংলাদেশ ফুটসাল দল
সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাসুরা পারভীন, কৃষ্ণারানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার ঝিলি।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img