Tuesday, April 21, 2026
32 C
Dhaka

বল নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ভারতের

লর্ডস টেস্টে বল পরিবর্তনকে কেন্দ্র করে ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাদের দাবি, বল বদলের সময় সমপর্যায়ের বল দেওয়া হয়নি, বরং একটি তুলনামূলক বেশি পুরোনো বল দিয়ে খেলা চালানো হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে বল বিকৃত হয়ে পড়ে মাত্র ১০ ওভারেই। তখন দারুণ ছন্দে ছিলেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরা। প্রথম ১৪ ডেলিভারিতেই নিয়েছিলেন ৩টি উইকেট। নিয়ম অনুযায়ী, বল পরিবর্তনের সময় একই রকম বয়সের বল দেওয়া উচিত। তবে ভারতীয় দলের দাবি, যে বলটি দেওয়া হয়েছিল, সেটি ৩০ থেকে ৩৫ ওভার পুরোনো ছিল।

ক্রিকইনফোর পরিসংখ্যান অনুযায়ী, পরিবর্তনের আগে বলটি গড়পড়তা ১.৮৬৯ ডিগ্রি সুইং ও ০.৫৭৯ ডিগ্রি সিম মুভমেন্ট করছিল। পরিবর্তিত বলটি মাত্র ০.৮৫৫ ডিগ্রি সুইং করছিল, যদিও সিম কিছুটা বেশি ছিল—০.৫৯৪ ডিগ্রি। ফলস্বরূপ, ইংল্যান্ড ৭ উইকেটে ২৭১ থেকে ইনিংস শেষ করে ৩৮৭ রানে। ভারত ম্যাচে হেরে যায় ২২ রানে।

ভারতীয় দলের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস–কে বলেন,

“১০ ওভারেই বলের আকার পরিবর্তন হয়। আম্পায়ারের বল মাপার রিংয়ে সেটি আটকে যায়। অথচ সমপর্যায়ের বল না পেয়ে আমাদের একটি অনেক বেশি ব্যবহৃত বল দেওয়া হয়। খেলার গতি তখনই পাল্টে যায়। আমাদের বোলাররা সুইং পাচ্ছিল না, ইংল্যান্ড সহজে রান করেছে।”

তিনি আরও জানান, বিকৃত হলেও ১০ ওভারের পুরোনো বলেই খেলা চালিয়ে যেতে ভারতীয় দল সম্মতি দিয়েছিল।

“আমাদের বলা হয়নি যে নতুন যে বলটি দেওয়া হচ্ছে, সেটি ৩০–৩৫ ওভার পুরোনো। যদি জানতাম, আমরা আগের বল নিয়েই খেলা চালাতাম।”

অভিযোগে আরও বলা হয়, চলতি সিরিজে গাঢ় লাল রঙের বলগুলো বেশি সুইং করেছে। কিন্তু যখন ভারতীয় দল এমন একটি বল নিতে চায়, তখন তাদের জানানো হয়, সেটি ইংল্যান্ড দ্বিতীয় নতুন বল হিসেবে আগেই নির্বাচন করেছে।

ভারতীয় কর্মকর্তা প্রশ্ন তোলেন,

“বল বাছাইয়ের কাজটি ম্যাচ রেফারির কক্ষে হওয়া উচিত, কোনো ড্রেসিংরুমে নয়, যেখানে কেবল একজন স্থানীয় আম্পায়ার থাকেন।”

ভারতীয় শিবির মনে করছে, আইসিসিকে বিষয়টি খতিয়ে দেখা উচিত এবং প্রয়োজনে নিয়ম সংশোধন করা দরকার।

spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে।...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের।...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের...

প্রাক্তনের বিয়েতে যাওয়া কি মানসিক ঝুঁকি

প্রাক্তনের বিয়ের আমন্ত্রণ পাওয়া বা না পাওয়া—দুই ক্ষেত্রেই অনেকের...

বেসিস নির্বাচন জুনে, প্রকাশিত পূর্ণাঙ্গ তফসিল

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮...

অর্থ ও ক্ষমতার প্রভাব, কোরআনের দৃষ্টিতে বিশ্লেষণ

কোরআনে বর্ণিত কারুনের ঘটনা শুধু ঐশ্বর্যের গল্প নয়, বরং...

গ্রামবাংলার পুরোনো খাবার পান্তার বৈজ্ঞানিক গুরুত্ব

পান্তাভাতকে অনেকে পয়লা বৈশাখের খাবার হিসেবে ভাবলেও বাস্তবে এটি...

হোয়াটসঅ্যাপ কলে আসছে নয়েজ ক্যান্সেলেশন সুবিধা

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের অডিও ও ভিডিও কলের...

ইতিহাসের প্রজ্ঞাবান সাহাবি মুগিরা ইবনে শুবা (রা.)

ইসলামের ইতিহাসে জ্ঞান, প্রজ্ঞা ও বিচক্ষণতার জন্য সুপরিচিত এক...

মায়ের জিনে নির্ধারিত হয় সন্তানের অনেক বৈশিষ্ট্য

সন্তানের গঠনে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা রাখলেও...

বিল উত্থাপনে জটিলতায় পড়লেন প্রতিমন্ত্রী নুর, স্পিকারের নির্দেশে পুনরায় উপস্থাপন

জাতীয় সংসদের অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে কিছুটা জটিলতায়...

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায়...

জিনথেরাপিতে বধিরতার চিকিৎসায় নতুন দিগন্ত

চিকিৎসাবিজ্ঞানে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে জিনথেরাপি। সাম্প্রতিক এক...
spot_img

আরও পড়ুন

ময়লা পানি পরিশোধনের পর কি পবিত্র হয়, শরিয়তের দৃষ্টিতে ব্যাখ্যা

বিশ্বজুড়ে পানির সংকট মোকাবিলায় বর্জ্য পানি পুনঃব্যবহারের প্রবণতা বাড়ছে। আধুনিক প্রযুক্তিতে ড্রেন বা ময়লা পানি পরিশোধন করে ব্যবহারের প্রশ্নে শরিয়তের দৃষ্টিভঙ্গি কী—তা নিয়ে আলেমদের...

গরমে স্বস্তি পেতে বেলের শরবত বানানোর সহজ উপায়

গ্রীষ্মের দাবদাহে শরীরকে ঠান্ডা রাখতে অনেকেই খোঁজেন প্রাকৃতিক পানীয়ের। সহজলভ্য উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করা যায় বেলের শরবত, যা স্বাদ ও পুষ্টি—দুই দিক থেকেই...

আইফোনে বড় পরিবর্তন, আসছে শক্তিশালী ক্যামেরা প্রযুক্তি

প্রযুক্তি বাজারে ক্যামেরা সক্ষমতার দিক থেকে দীর্ঘদিন ধরেই শক্ত অবস্থানে রয়েছে আইফোন। তবে প্রতিদ্বন্দ্বী অনেক নির্মাতা ইতিমধ্যে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার শুরু করলেও অ্যাপল...

শরিয়তে দোয়া চাওয়ার বিধান

হজ পালনের উদ্দেশ্যে মক্কা ও মদিনায় যাত্রা করা ব্যক্তিদের কাছে দোয়া চাওয়া এবং তাঁদের সহায়তায় অর্থ প্রদান সমাজে প্রচলিত একটি প্রথা। ইসলামি শরিয়তের আলোকে...
spot_img