Wednesday, September 9, 2026
28 C
Dhaka

বিসিএলে বিদেশি দল, এনসিএলে আসবে নতুন চমক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে এবার ঘটতে যাচ্ছে এক অভিনব পরিবর্তন—প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএলে অংশ নিতে যাচ্ছে একটি বিদেশি দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান জানান, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিসিএলে আফগানিস্তান বা শ্রীলঙ্কার একটি দল অংশ নিতে পারে। সেটি হতে পারে ঐ দেশের “এ” দল বা প্রথম শ্রেণির দল। তবে শ্রীলঙ্কার ঘরোয়া মৌসুম ওই সময় চলমান থাকায় আফগানিস্তানের দলের অংশগ্রহণের সম্ভাবনাই বেশি।

বিসিএল শুরু হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হিসেবে। বর্তমানে বিসিবি চারটি দলই পরিচালনা করছে। এবার চারটি দলের একটি বাদ দিয়ে তিনটি ঘরোয়া দল গঠন করা হবে, এবং চতুর্থ দল হিসেবে অংশ নেবে বিদেশি দল।

এদিকে ঘরোয়া ক্রিকেটের আরেক প্রথম শ্রেণির আসর, জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হতে পারে ১৫ অক্টোবর থেকে। তার আগেই ১৪ সেপ্টেম্বর শুরু হবে এনসিএল টি-টোয়েন্টি আসর, যার সম্ভাব্য ভেন্যু চট্টগ্রাম, ঢাকা বা সিলেট।

আকরাম খান বলেন, “বিপিএলের আগে এই টুর্নামেন্টে ক্রিকেটাররা ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় নির্বাচনেও সুবিধা পাবে।”

এনসিএলে বিদেশি ক্রিকেটার খেলার নিয়ম থাকলেও বাস্তবে তা প্রয়োগ হয় না। কারণ ম্যাচ ফি ছাড়া অন্য কোনো সুবিধা না থাকায় বিদেশিরা এতে অংশ নিতে আগ্রহী হন না। ২০১৩-১৪ মৌসুমের পর থেকে এনসিএলে আর কোনো বিদেশি ক্রিকেটার খেলেননি।

তবে বিসিবি যদি বিদেশি ক্রিকেটার খেলা বাধ্যতামূলক করে, তাহলে আবার জাতীয় লিগে বিদেশিদের অংশগ্রহণ দেখা যেতে পারে।

সবমিলিয়ে এবারের ঘরোয়া মৌসুমে বিদেশি দল ও টি–টোয়েন্টি আয়োজন ঘিরে তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক সূচি ঘোষণার।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img