Friday, September 11, 2026
29 C
Dhaka

রংপুরের হয়ে বিপিএল মাতাবেন গেইল

হাসান আল সাকিব

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচে’ বড় বিজ্ঞাপন তিনি। তাকে বলা হয়, ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের ফেরিওয়ালা। মারমার কাটকাট ব্যাটিংয়ের কারণে বিশ্বের নামীদামি টি-টোয়েন্টি লিগে তাকে পেতে টানাহিঁচড়া শুরু হয় ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। এ তিনটি বাক্য পড়ে নিশ্চয়-ই বুঝতে পারছেন, বলা হচ্ছে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলের কথা। আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সেই বিস্ফোরক ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। বিশ্বের সব জনপ্রিয় টি-টোয়েন্টি লিগে ফেরি করে বেড়ানো ৩৭ বছরের এ বাঁহাতি ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বিপিএলের পঞ্চম আসরে ক্রিস গেইলকে দলে ভেড়ালেও পুরো টুর্নামেন্টে তাকে পাচ্ছে না রংপুর রাইডার্স। এ সময় ব্যাটিং ত্রাস অন্য একটি টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত থাকবেন।

তবে কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারলে মারকুটে ব্যাটসম্যানকে রংপুরের জার্সি গায়ে বিপিএল মাতাতে দেখা যাবে। ইশতিয়াক সাদেক বলেন, বিপিএলের পঞ্চম আসরের জন্য আমরা গেইলের সঙ্গে চুক্তি করেছি। তবে পুরো টুর্নামেন্টে তাকে পাওয়া যাবে না। আমরা কোয়ালিফায়ার নিশ্চিত করতে পারলেই তাকে পাবো। সেই হিসাবে ২-৪ ম্যাচের জন্য ব্যাটিং দানবকে বিপিএলে দেখা যাবে এখন পর্যন্ত বিপিএলের সবক’টি আসরে অংশ নিয়েছেন ক্রিস গেইল। চার আসরে চার দলের হয়ে খেলেছেন তিনি। সবশেষ আসরে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে মাঠ মাতান এ ক্যারিবিয়ান। এর আগে ঢাকা ডায়নামাইটস, বরিশাল বার্নাস ও বরিশাল বুলসের হয়ে মাঠ মাতান তিনি। বিপিএলের সব আসর মিলিয়ে ১৫ ম্যাচ খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ৫৪.১৬ গড়ে ও ১৭১.৯৫ স্ট্রাইক রেটে করেছেন ৬৫০ রান। এ টুর্নামেন্টে সর্বোচ্চ তিন সেঞ্চুরির কীর্তি তারই দখলে নতুন উদ্যমে এবারের বিপিএল শুরু করছে রংপুর রাইডার্স। এসেছে মালিকানায় পরিবর্তন। কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ও বর্তমান সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডিকে। এরই মধ্যে চার বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে দলটি। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার থিসারা পেরেরা, দু’ক্যারিবিয়ান স্যামুয়েল বদ্রি ও জনসন চার্লস এবং ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা।
ছবিঃ সংগৃহিত (গুগল সার্চ)
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img