Saturday, July 25, 2026
25.9 C
Dhaka
No menu items!

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্যে থামলেও ক্ষতি নয়

বাংলাদেশের পর এবার ইংল্যান্ড, শূন্য রানে থামলেও ক্ষতি নয়

এজবাস্টন টেস্টে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ইনিংসের স্কোরকার্ড দেখে চমকে উঠেছেন অনেকে। কারণ, ১১ ব্যাটসম্যানের মধ্যে ৬ জনই শূন্য রানে ফিরেছেন। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ইতিহাসে এটিই প্রথমবার, যখন এক ইনিংসে ছয় ব্যাটসম্যান ‘ডাক’ মেরেছেন।

তবে এখানেই শেষ নয়—টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দল ছয় বা তার বেশি ব্যাটসম্যানকে শূন্য রানে হারিয়ে দলীয় সংগ্রহ ৪০০ রানের ঘর পার করেছে। প্রায় দেড় শতাব্দীর টেস্ট ইতিহাসে এমন নজির ছিল না।

এমন ব্যতিক্রমী রেকর্ডে আগে শীর্ষে ছিল বাংলাদেশ। ২০২২ সালের ২৩ মে, মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে বাংলাদেশের ছয় ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়েও দলীয় সংগ্রহ দাঁড়িয়েছিল ৩৬৫ রানে।

তালিকায় নতুন শীর্ষে এখন ইংল্যান্ড, যারা শূন্য রানে ভরপুর স্কোরকার্ড নিয়েও ইনিংসে জমা করেছে ৪০৭ রান—একটি ব্যতিক্রমী ও ঐতিহাসিক অর্জন, যেখানে শূন্যও হয়ে উঠেছে গর্বের অংশ!
লিটন ও মুশফিক করেন সেঞ্চুরি

কিন্তু এরপরও বাংলাদেশ দল প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে তুলেছিল ৩৬৫ রান। ৬ জন্য ব্যাটসম্যান শূন্য রানে আউট সত্ত্বেও দলগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল এটি। এবার ভারতের বিপক্ষে ইংল্যান্ড সেই রান টপকে ৪০৭ রান করেছে। ইংল্যান্ডের ৪০৭ বা বাংলাদেশের ৩৬৫—দুটি ইনিংসেই দলীয় অবদানের চেয়ে ব্যক্তিগত ইনিংসের ভূমিকা বেশি।

কাল ভারতের বিপক্ষে ব্যক্তিগত ঝলক দেখিয়েছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দুজনে গড়েছেন ৩০৩ রানের জুটি, যা ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরিও পেয়েছেন দুজনই। ব্রুক ১৫৮ রান করে আউট হলেও স্মিথ অপরাজিত ছিলেন ১৮৪ রানে, টেস্টে ইংল্যান্ডের কোনো উইকেটকিপার–ব্যাটসম্যানের সর্বোচ্চ।

১৮৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ

ইংল্যান্ডের ৪০৭ রানের মধ্যে স্মিথ–ব্রুকেরই ৩৪২, যা দলগত রানের ৮৪ শতাংশ। বাকি ৯ জন আর অতিরিক্ত খাতের সম্মিলিত ফল ৬৫ রান। শূন্য রানে আউট হয়েছেন বেন ডাকেট, ওলি পোপ, বেন স্টোকস, ব্রাইডন কার্স, জশ টাং ও শোয়েব বশির।

তিন বছর আগে বাংলাদেশের হয়ে ব্রুক ও স্মিথের কাজটা করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন ২৪ রানে ৫ উইকেট হারানোর পর ২৭২ রানের জুটি গড়েন লিটন-মুশফিক। লিটন খেলেন ১৪১ রানের ইনিংস। ১৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মুশফিক। এই দুজনে মিলে রান করেন ৩১৬, যা দলের মোট রানের ৮৬.৫৮ শতাংশ।

মিরপুরের ম্যাচটা শেষ পর্যন্ত শ্রীলঙ্কাই জিতেছিল। এজবাস্টনে কী হয় সময়ই বলবে।

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img