Saturday, September 12, 2026
28 C
Dhaka

জিম্বাবুয়েকে ৫৩৭ রানের বিশাল লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা

কম দিন হয়নি জিম্বাবুয়ে টেস্ট খেলতে শুরু করেছে। ১৯৯২ সালে প্রথম টেস্ট খেলা দলটি এ সংস্করণে ৩৩ বছর কাটিয়ে দিয়েছে। ২০০৬ থেকে ২০১০—স্বেচ্ছা নির্বাসনে থাকায় এই পাঁচ বছরে একটি টেস্টও অবশ্য খেলেনি জিম্বাবুইয়ানরা। তাই আট বছর আগে টেস্ট খেলা শুরু করেও বাংলাদেশের চেয়ে ২৯টি টেস্ট কম খেলেছে দলটি। বুলাওয়েতে নিজেদের ইতিহাসের ১২৫তম টেস্ট ম্যাচটি খেলছে জিম্বাবুয়ে।

নিজেদের সোয়া শ টেস্টের ইতিহাসে সর্বশেষ ম্যাচটিই জিম্বাবুইয়ানদের নতুন একটি চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ম্যাচটি জিততে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়েকে ৫৩৭ রানের লক্ষ্য দিয়েছে। ৩৩ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম ৫০০ রানের বেশি লক্ষ্য তাড়া করতে নেমেছে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা এর আগে সর্বোচ্চ ৪৯১ রান তাড়া করেছিল ২০১৬ সালে। হারারেতে শ্রীলঙ্কার কাছে ২৫৭ রানে হেরেছিল দলটি।

চলমান বুলাওয়ে টেস্টে ৫৩৭ রান করতে দুই দিনের বেশি সময় পেয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে ১৬৭ রানের লিড নেওয়া দক্ষিণ আফ্রিকা আজ দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ৩৬৯ রানে। এরপর রান তাড়া করতে নেমে জিম্বাবুয়ে তৃতীয় দিনটা শেষ করেছে ১ উইকেটে ৩২ রান তুলে। ম্যাচ জিতে টেস্টে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়তে শেষ দুই দিনে আরও ৫০৫ রান দরকার জিম্বাবুয়ে। নিদেনপক্ষে ড্র করতেও দুই দিন মাটি কামড়ে টিকে থাকতে হবে দলটিকে।

টেস্ট ক্রিকেটে সফল রান তাড়া করার রেকর্ড কত জানেন তো—৪১৮। ২০০৩ সালে অ্যান্টিগা টেস্টে ৪১৮ রান তাড়া করে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সব মিলিয়ে টেস্টে ৪০০ রান তাড়া করে জয়ের উদাহরণই আছে আর তিনটি।

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে এ নিয়ে ৯৪তম বার ৫০০ বা এর বেশি রানের লক্ষ্যে চতুর্থ ইনিংসে ব্যাট করছে কোনো দল। প্রথম ৯৩ বারে মাত্র ৭ বারই হার এড়াতে পেরেছে রান তাড়া করা দল। জিম্বাবুয়ে অষ্টম উদাহরণ গড়তে পারবে কি না, কে জানে!

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img