Sunday, May 24, 2026
34 C
Dhaka

চীনে বিক্রি হওয়া প্রতি চারটি ফোনের একটি আইফোন ১৭

চীনের স্মার্টফোন বাজারে আবারও শক্ত অবস্থানে ফিরেছে অ্যাপল। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, ২০২৫ সালের অক্টোবরে চীনে বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল আইফোন ১৭। গত বছরের একই সময়ের তুলনায় অ্যাপলের বিক্রি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ। ২০২২ সালের পর এই প্রথম দেশটিতে এত বড় বাজার অংশীদারিত্ব পেল প্রতিষ্ঠানটি।

চীনের উচ্চমূল্যের স্মার্টফোন বাজারে সাম্প্রতিক বছরগুলোতে দেশীয় ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিল অ্যাপল। তবে নতুন আইফোন ১৭ সিরিজের মাধ্যমে সেই অবস্থান ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। চলতি বছরের অক্টোবরে চীনের সামগ্রিক স্মার্টফোন বিক্রি বেড়েছে ৮ শতাংশ, যার বড় অংশের অবদান অ্যাপলসহ স্থানীয় নির্মাতাদের।

কাউন্টারপয়েন্ট জানায়, আইফোন ১৭ সিরিজের তিনটি মডেলেই মাঝারি থেকে উচ্চমাত্রার প্রবৃদ্ধি দেখা গেছে। এর মধ্যে বেসিক মডেলটির চাহিদা সবচেয়ে উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির বিশ্লেষক আইভান ল্যামের মতে, নতুন মডেলগুলো অ্যাপলের মোট বিক্রির ৮০ শতাংশের বেশি যোগ করেছে। গড় বিক্রিমূল্য বৃদ্ধি পাওয়ায় আয় আরও বাড়বে এবং শেষ প্রান্তিকটি অ্যাপলের জন্য রেকর্ড হতে পারে।

এদিকে শাওমি প্রায় এক দশক পর আবারও বাজারে ২ নম্বর অবস্থানে উঠেছে। তাদের নতুন শাওমি ১৭ সিরিজ আগেই বাজারে আসায় বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ওপ্পোর বিক্রি বেড়েছে ১৯ শতাংশ, যেখানে ফাইন্ড এক্স ৯ ও রেনো ১৪ সিরিজ বেশি জনপ্রিয়তা পেয়েছে।

এবার নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে হুয়াওয়ে। আগামী ২৫ নভেম্বর বাজারে আসছে মেট ৮০ সিরিজ। বিশ্লেষকেরা মনে করছেন, এটি প্রতিযোগিতা বাড়াতে পারে। তবে বর্তমানে অ্যাপলের বাজার গতি দেখে বড় কোনো ধাক্কা আসার ইঙ্গিত নেই।

চীনে অ্যাপলের এ উত্থান বিশ্বব্যাপী তাদের আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। উৎসব মৌসুম সামনে রেখে শেষ প্রান্তিকে প্রতিষ্ঠানটি রেকর্ড বিক্রির আশা করছে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img