Wednesday, July 22, 2026
26.2 C
Dhaka
No menu items!

ঢাকাকে ছাড়িয়ে সাভারে বিপজ্জনক বায়ুদূষণ

রাজধানী ঢাকায় বায়ুর মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও পাশের জনপদ সাভারে দূষণের মাত্রা আরও ভয়াবহ আকার নিয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ছিল ২৭০। বিশ্বের ১২৩টি নগরীর মধ্যে এ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। একই সময়ে সাভারের একিউআই পৌঁছায় ৬৪০-এ, যা ‘দুর্যোগপূর্ণ’ মাত্রারও অনেক ওপরে।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান IQAir বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমানের তথ্য প্রকাশ করে থাকে। তাদের তথ্য অনুযায়ী, একিউআই ৩০০ ছাড়ালেই তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়। সেই হিসাবে সাভারের পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, সাভারের দূষণ নিয়ন্ত্রণে ২০২৫ সালে এলাকাটিকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে পরিবেশ অধিদপ্তর। ওই ঘোষণার পর সাভার উপজেলায় সেপ্টেম্বর (২০২৫) থেকে টানেল ও হাইব্রিড হফম্যান কিলন ছাড়া সব ধরনের ইটভাটায় ইট পোড়ানো ও প্রস্তুত কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি উন্মুক্ত স্থানে কঠিন বর্জ্য পোড়ানো এবং বায়ুদূষণ সৃষ্টি করতে পারে—এমন নতুন শিল্পকারখানার জন্য অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র প্রদানও স্থগিত করা হয়।

তবে বাস্তবে দূষণ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ বিশেষজ্ঞ আবদুস সালাম বলেন, ‘সাভারকে “ডিগ্রেড এয়ারশেড” ঘোষণার পর আমরা একে শুভ উদ্যোগ বলেছিলাম। কিন্তু কথা বলার চেয়ে কাজটি করে দেখানোর পরামর্শও দিয়েছিলাম। বাস্তবে গত দেড় বছরে পরিবেশ উন্নয়নে অনেক কথা হয়েছে। কাজ হয়েছে কম।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. সাইদুর রহমান বলেন, ‘বায়ুদূষণ পরিস্থিতি যে এমন—তা জানাতেই সব অংশীজনকে সজাগ করার জন্য ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বায়ুর মানের খুব উন্নতি হয়নি। এখন সবাইকে নিয়ে কাজ করতে হবে।’

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, সাভার উপজেলায় বর্তমানে ১০৬টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র দুটি পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালিত হয়। অক্টোবর থেকে মার্চ পর্যন্ত শুষ্ক মৌসুমে উত্তর দিক থেকে দক্ষিণে বাতাস প্রবাহিত হয়। ফলে সাভারের দূষিত বায়ু ঢাকার দিকে ছড়িয়ে পড়ে এবং রাজধানীর বায়ুমান আরও খারাপ হয়। এ প্রেক্ষাপটেই সাভারকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করা হয়েছিল।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বায়ুমান ব্যবস্থাপনা) মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণার পরপরই তিন মাস অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত মানহীন ইটভাটা বন্ধ ছিল। তারপর অবশ্য অনেকগুলো চালু হয়েছে। এটা ঠিক, সবকিছু যথাযথভাবে মেনে চলা যায়নি। তবে সাভারের এই ভয়ানক দূষণের পেছনে ইটভাটা ছাড়াও অন্য কারণ থাকতে পারে। আমরা এটি এখন খুঁজে দেখার চেষ্টা করব।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img