Wednesday, June 10, 2026
27.6 C
Dhaka

যেভাবে দুর্ভিক্ষের প্রেক্ষাপট থেকে জন্ম নিল দুই চাকার সাইকেল

বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ও পরিবেশবান্ধব বাহন সাইকেলের ইতিহাস শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের গল্প নয়, বরং এটি প্রাকৃতিক দুর্যোগ, দুর্ভিক্ষ এবং মানবজাতির বিকল্প খোঁজার প্রচেষ্টার সঙ্গেও গভীরভাবে জড়িত। ইতিহাসবিদদের মতে, উনিশ শতকের শুরুর দিকে ঘটে যাওয়া এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত পরোক্ষভাবে সাইকেল আবিষ্কারের পথ তৈরি করে দেয়।

১৮১৫ সালে বর্তমান ইন্দোনেশিয়ার সুমবাওয়া দ্বীপে অবস্থিত তামবোরা আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাত বিশ্বজুড়ে জলবায়ুর ওপর বড় ধরনের প্রভাব ফেলে। বিপুল পরিমাণ ছাই ও ধূলিকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ায় পরবর্তী বছরটি ইতিহাসে ‘ইয়ার উইদাউট আ সামার’ বা ‘গ্রীষ্মহীন বছর’ নামে পরিচিত হয়। ইউরোপজুড়ে খাদ্য সংকট দেখা দেয় এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

সেই সময় ইউরোপে যাতায়াত ও পরিবহনের প্রধান মাধ্যম ছিল ঘোড়া। কিন্তু খাদ্যের অভাবে ঘোড়া পালন ও রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে বিকল্প বাহনের প্রয়োজনীয়তা সামনে আসে।

এই প্রেক্ষাপটে ১৮১৭ সালে জার্মান উদ্ভাবক ব্যারন কার্ল ভন ড্রেইস ইতিহাসের প্রথম দুই চাকার বাহন তৈরি করেন। তিনি এর নাম দেন ‘লাউফমেশিন’, যার অর্থ দাঁড়ায় ‘ছুটন্ত যন্ত্র’। পরবর্তীতে এটি ‘ড্রেইসিন’ নামেও পরিচিতি পায়।

এক বছর পর তিনি আরও উন্নত সংস্করণ ‘ভেলোসিপেড’ তৈরি করেন। এতে ছিল স্টিয়ারিং ব্যবস্থা এবং চালকের পা দিয়ে গতি নিয়ন্ত্রণের সুযোগ। ১৮১৮ সালে তিনি এই উদ্ভাবনের পেটেন্টও গ্রহণ করেন। সে সময় অনেকেই এটিকে ‘হবি-হর্স’ বা ‘শখের ঘোড়া’ নামে ডাকতেন।

ড্রেইসের জীবনীকারদের মতে, ঘোড়ার বিকল্প তৈরি করাই ছিল তার মূল লক্ষ্য। এমন একটি বাহন, যা চালাতে খাবার বা প্রাণী পালনের প্রয়োজন হবে না। খাদ্য সংকটের সময় সাধারণ মানুষ এই নতুন উদ্ভাবনের প্রতি আগ্রহ দেখাতে শুরু করে।

প্রায় ২২ কেজি ওজনের কাঠের তৈরি ওই সাইকেলে চড়ে ড্রেইস ১৮১৭ সালের ১২ জুন এক ঘণ্টারও কম সময়ে ১৩ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। তবে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক শহরে এ ধরনের বাহন ব্যবহার নিষিদ্ধ করা হয়। ফলে এর জনপ্রিয়তা দীর্ঘস্থায়ী হয়নি।

তবে সাইকেলের ধারণা থেমে থাকেনি। ইউরোপজুড়ে বিভিন্ন উদ্ভাবক দুই, তিন ও চার চাকার নতুন নতুন বাহন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে থাকেন।

১৮৬৩ সালে ফরাসি উদ্ভাবক পিয়েরে লালমেন্ট, পিয়েরে মিশোঁ এবং আর্নেস্ট মিশোঁ ধাতব ফ্রেম ও পেডালযুক্ত নতুন ধরনের বাহন তৈরি করেন, যা ‘বাইসাইকেল’ নামে পরিচিতি পায়। ধাতব কাঠামো এবং ঝাঁকুনিপূর্ণ যাত্রার কারণে এটি ‘বোন-শেকার’ নামেও পরিচিত ছিল।

পরবর্তীতে পেনি ফার্দিং ও হাই-হুইলারের মতো নানা সংস্করণ এলেও ১৮৮৫ সালে জন কেম্প স্টার্লি আধুনিক সাইকেলের ভিত্তি স্থাপন করেন। তার উদ্ভাবিত ‘সেফটি বাইসাইকেল’-এ প্রথমবারের মতো চেইন ড্রাইভ সিস্টেম এবং সমান আকারের দুটি চাকা ব্যবহার করা হয়।

এই নকশাই পরবর্তীতে আধুনিক সাইকেলের আদর্শ হয়ে ওঠে এবং ধীরে ধীরে ইউরোপ ও আমেরিকা থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও সাইকেল গুরুত্বপূর্ণ বাহন হিসেবে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন দেশের সেনারা দ্রুত চলাচলের জন্য সাইকেল ব্যবহার করত। এমনকি যুদ্ধবিমান থেকে সৈন্যদের জন্য বিশেষ সাইকেল নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

বর্তমানে সাইকেলকে পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থার অন্যতম প্রতীক হিসেবে দেখা হয়। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় সাইকেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময়...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন...

মোবাইলেই দেখা যাবে বিশ্বকাপ, থাকছে একাধিক প্ল্যাটফর্ম

ফুটবল বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে দর্শকদের উন্মাদনা প্রতি আসরেই নতুন...

বিশ্বকাপ ইতিহাসে গোলের রাজা ব্রাজিল, দ্বিতীয় জার্মানি

বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে গোলসংখ্যার দিক থেকে সবার ওপরে অবস্থান...

ভিসা জটিলতায় বিশ্বকাপ থেকে বাদ সোমালিয়ার রেফারি ওমর

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে ছিলেন সোমালিয়ার...

তানজিদের ফিফটিতে ভালো শুরু পেল বাংলাদেশ

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা এনে দেন...

শান্ত-তামিমের ব্যাটে বাংলাদেশ ইনিংসে গতি

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবারও ব্যাট হাতে জ্বলে...

তামিম-শান্তর ব্যাটে শুরু ভালো হলেও পরে ধাক্কা

বাংলাদেশের ইনিংসে ভরসা হয়ে উঠেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে...

ইরান ও বিশ্বকাপ প্রসঙ্গে তর্কে নেটদুনিয়া

আইপিএল ও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টকে ঘিরে সাম্প্রতিক নানা সিদ্ধান্ত...

তামিম-শান্তর পর ফিফটি করলেন মোসাদ্দেক

বাংলাদেশের ইনিংসে ধারাবাহিক ব্যাটিংয়ের মাঝে গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করলেন...

ফুটবল কূটনীতিতে নতুন মাত্রা, বাংলাদেশিদের দৃষ্টি নরওয়ের দিকে

বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে এবার বাংলাদেশের ফুটবল সমর্থকদের দৃষ্টি...

তামজিদ-শান্ত-মোসাদ্দেকের ব্যাটে বড় পুঁজি গড়ল বাংলাদেশ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিন ব্যাটারের...
spot_img

আরও পড়ুন

প্রকৃত প্রয়োজন ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করেছে ইসলাম

ইসলাম আত্মমর্যাদা, পরিশ্রম ও আত্মনির্ভরশীলতার শিক্ষা দেয়। এ কারণে যথাযথ কারণ ছাড়া মানুষের কাছে সাহায্য চাওয়া নিরুৎসাহিত করা হয়েছে। একই সঙ্গে প্রকৃত অভাব, বিপদ...

বন্ধুত্বের আড়ালে স্বার্থপরতা চিনবেন যেভাবে

বন্ধুত্ব মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পর্ক। তবে সব সময় যে বন্ধুত্বের দাবি করা মানুষ সত্যিকার অর্থে বন্ধু হয়, তা নয়। অনেকেই কাছের মানুষের মতো...

ইসলামী ব্যাংক ইস্যুতে তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামী ব্যাংকের প্রশাসনিক ও নিয়োগসংক্রান্ত বিভিন্ন বিষয় তদন্তের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি ব্যাংকটির সাম্প্রতিক পরিস্থিতি এবং...

শিশুদের বিকাশে বাধা হতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার

রাস্তাঘাট, রেস্তোরাঁ কিংবা ঘরের ভেতরে এখন ছোটদের হাতে স্মার্টফোন দেখা খুবই সাধারণ একটি দৃশ্য। একের পর এক ভিডিও বা শর্টস দেখার অভ্যাস অনেক শিশুর...
spot_img