Tuesday, August 11, 2026
31.9 C
Dhaka

এআই সুবিধা নিয়ে বাজারে এলো অনর ৬০০ সিরিজ

রাজধানীর একটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে নিজেদের নতুন প্রযুক্তি উদ্যোগ ‘আলফা স্টোর’ এবং অনর ৬০০ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অনর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নতুন এই সিরিজের ফোনের বিভিন্ন ফিচার তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতেই আলো ও শব্দের সমন্বয়ে তৈরি করা হয় বিশেষ পরিবেশ। বড় পর্দায় ভেসে ওঠে ‘ক্যাপচার টু উইন’ বার্তা। এ সময় নতুন ফোনের ৭০০০ এমএএইচ ব্যাটারি ও এআইভিত্তিক ফিচার প্রদর্শন করা হলে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। উপস্থাপক জানান, ফোনটি ছবি থেকে ভিডিও তৈরির সুবিধাও দিতে সক্ষম।

অনর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গু অনুষ্ঠানে বাংলায় শুভেচ্ছা জানিয়ে বলেন, চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। তিনি জানান, এই ধারা অব্যাহত রাখতে অনর নতুন প্রযুক্তিনির্ভর আলফা স্টোর চালু করেছে। যেখানে অগমেন্টেড হিউম্যান ইন্টিলিজেন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা সুবিধা ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের ইন্টারনেট সমাজে ব্যবহারকারীদের হাতের মুঠোয় রোবোটিক প্রযুক্তি ও এআই সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠানটি কাজ করছে।

অনুষ্ঠানে অনর বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, বাজারে নেতৃত্ব ধরে রাখতে নতুন সিরিজে চারটি ভিন্ন ক্যাটাগরির স্মার্টফোন আনা হয়েছে। এগুলোতে ব্যাটারি, ক্যামেরা ও পারফরম্যান্সের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রোডাক্ট এক্সপার্ট উম্মে হাবিবা জানান, নতুন ফোনটি অরেঞ্জ, সোনালি ও কালো—এই তিন রঙে বাজারে পাওয়া যাবে। ফোনটির ২০০ মেগাপিক্সেল ক্যামেরা অল্প আলোতেও উন্নত মানের ছবি তুলতে সক্ষম বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফ্যাশন শোয়ের মাধ্যমে নতুন ফোনের সেলফি ও ভিডিও ফিচার প্রদর্শন করা হয়। সেখানে অংশগ্রহণকারীরা মঞ্চে নাচের সঙ্গে সেলফি তুলে দর্শকদের সামনে নতুন ফিচারের ব্যবহার দেখান।

পরে আরেক প্রোডাক্ট এক্সপার্ট নিবিড় হাসান ফোনটির প্রসেসর ও ব্যাটারি সক্ষমতা নিয়ে কথা বলেন। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচার নির্বিঘ্নে পরিচালনার জন্য এতে উন্নতমানের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে।

সূত্র: ডিবিটেক

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img