Tuesday, July 21, 2026
28.7 C
Dhaka
No menu items!

অ্যাপলের নেতৃত্বে পরিবর্তন, সিইও হচ্ছেন জন টারনাস

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে। দীর্ঘ প্রায় ১৫ বছর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন শেষে টিম কুক পদ ছাড়তে যাচ্ছেন। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রতিষ্ঠানের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের প্রধান জন টারনাস। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন। তবে টিম কুক প্রতিষ্ঠান থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না; তিনি নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকবেন।

২০১১ সালে স্টিভ জবসের পর অ্যাপলের নেতৃত্ব গ্রহণ করেন টিম কুক। তাঁর সময়েই প্রতিষ্ঠানটি বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান গড়ে তোলে এবং ধারাবাহিকভাবে নতুন পণ্য ও সেবা উন্মোচন করে। তাঁর নেতৃত্বে অ্যাপলের ব্যবসায়িক সাফল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। যদিও প্রযুক্তি উদ্ভাবনে জবসের মতো আলোচিত ছিলেন না, তবে কুকের সময়কালকে প্রতিষ্ঠানটির অন্যতম সফল অধ্যায় হিসেবে দেখা হয়।

১৯৯৮ সালে অ্যাপলে যোগ দেওয়া কুক দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠানটিকে। গত এক বছরের বেশি সময় ধরে তিনি নিজের উত্তরসূরি নির্ধারণের পরিকল্পনা করছিলেন। সেই ধারাবাহিকতায় জন টারনাসকে নতুন প্রধান নির্বাহী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

জন টারনাস ২০০১ সাল থেকে অ্যাপলের সঙ্গে যুক্ত। ২০১৩ সালে তিনি হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট হন এবং ২০২১ সালে বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। অ্যাপলের বিভিন্ন পণ্যের নকশা ও যান্ত্রিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ম্যাক কম্পিউটারের জন্য নিজস্ব সিলিকন চিপ ব্যবহারের উদ্যোগ তাঁর নেতৃত্বেই বাস্তবায়িত হয়, যা বাজারে ইতিবাচক প্রভাব ফেলে।

তাঁর তত্ত্বাবধানে বাজারে এসেছে অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের মতো জনপ্রিয় পণ্য। এ ছাড়া ভিশন প্রো হেডসেট তৈরির ক্ষেত্রেও তিনি সরাসরি যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানের ভেতরের কার্যক্রম সম্পর্কে গভীর ধারণা থাকায় বিশ্লেষকদের মতে, তাঁর নেতৃত্বেও অ্যাপলের সাফল্যের ধারা অব্যাহত থাকতে পারে।

নতুন দায়িত্বে টারনাসের সামনে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী করা। প্রতিযোগীদের তুলনায় এই খাতে কিছুটা পিছিয়ে থাকায় ভবিষ্যতে উন্নয়নই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

সূত্র: দ্য গার্ডিয়ান
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img