Thursday, August 27, 2026
33 C
Dhaka

ঝকঝকে সাদা দাঁত মানেই কি সুস্থ দাঁত

ঝকঝকে সাদা দাঁতকে আমরা প্রায়ই সুস্থ দাঁতের প্রতীক হিসেবে ধরে নিই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দাঁতের প্রকৃত সুস্থতার সঙ্গে এর রঙের সরাসরি সম্পর্ক নেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে দাঁতের নানা জটিল সমস্যা এখন অনেকটাই নিয়ন্ত্রণে থাকলেও দাঁত সাদা রাখার প্রবণতা নতুন এক মানসিক চাপ তৈরি করেছে।

গবেষণা বলছে, দাঁতের স্বাভাবিক রং ব্যক্তি ভেদে ভিন্ন হতে পারে। বংশগত কারণ, গর্ভকালীন প্রভাব কিংবা খাদ্যাভ্যাস—সব মিলিয়ে দাঁতের রঙে পরিবর্তন আসে। নিয়মিত ব্রাশ ও ফ্লস না করলে দাঁতে ব্যাকটেরিয়ার আস্তরণ জমে টারটার তৈরি হয়, যা কফি, তামাক বা মসলাযুক্ত খাবারের দাগ সহজেই শোষণ করে।

চিকিৎসকদের মতে, দাঁতে হালকা হলদে বা ধূসর দাগ থাকলেই তা অসুস্থতার লক্ষণ নয়। বরং দাঁতের ক্ষয় বা ক্যাভিটি অনেক সময় বাইরের দিক থেকে বোঝা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে দুই দাঁতের মাঝখান থেকেই ক্ষয় শুরু হয়, যা চোখে ধরা পড়ে দেরিতে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, অতিরিক্ত জোরে ব্রাশ করা বা খসখসে টুথপেস্ট ব্যবহার করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হয়। এনামেল একবার নষ্ট হলে তা আর ফিরে আসে না। একইভাবে ভিনিয়ার পদ্ধতিতে দাঁত সাদা করতে গিয়ে সুস্থ দাঁতের অংশ কেটে ফেলতে হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর হতে পারে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, দাঁতের রং নয় বরং এর কার্যকারিতা ও স্বাস্থ্যই বেশি গুরুত্বপূর্ণ। দাঁতে ক্যাভিটি থাকলে আগে তার চিকিৎসা করা জরুরি। প্রয়োজন হলে স্কেলিং বা পলিশিং করানো যেতে পারে, তবে যেকোনো কসমেটিক চিকিৎসার আগে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিখুঁত হাসির চাপ অনেককে দাঁত সাদা করার প্রতিযোগিতায় নামাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে, সুস্থ দাঁত মানে ব্যথামুক্ত থাকা, স্বাভাবিকভাবে কথা বলা ও খাবার চিবোতে পারা—এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র: পপুলার সায়েন্স
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img