Sunday, July 19, 2026
26 C
Dhaka
No menu items!

গুগলের নতুন এআই অ্যাপ কসমো ঘিরে প্রযুক্তি বিশ্বে আলোচনা

গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও ২০২৬’ শুরু হওয়ার আগেই প্রযুক্তি দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে নতুন একটি ঘটনা। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই গুগলের নতুন এআই সহকারী অ্যাপ ‘কসমো’র তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশ্যে চলে এসেছে।

আগামী ১৯ মে শুরু হতে যাওয়া দুই দিনের সম্মেলনে জেমিনি, অ্যান্ড্রয়েড, ক্রোমসহ বিভিন্ন পণ্য ও সেবার নতুন আপডেট তুলে ধরার কথা রয়েছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নানা উদ্ভাবনও প্রদর্শন করবে গুগল। তবে এর আগেই ১ মে অল্প সময়ের জন্য গুগল প্লে স্টোরে ‘কসমো’ অ্যাপটি দেখা যায়, যা পরে দ্রুত সরিয়ে নেওয়া হয়।

অ্যাপটির বিবরণে একে অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসের জন্য পরীক্ষামূলক এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রায় ১ দশমিক ১৩ গিগাবাইট আকারের এই অ্যাপে ‘জেমিনি ন্যানো’ মডেলের পূর্ণ সংস্করণ যুক্ত ছিল, যা ইন্টারনেট সংযোগ ছাড়াও কাজ করতে সক্ষম।

অ্যাপটির সেটিংসে তিন ধরনের ব্যবহারপদ্ধতির উল্লেখ পাওয়া গেছে। ‘ন্যানো-ওনলি’ মোডে অফলাইনে কাজ করা সম্ভব, পাশাপাশি সার্ভারনির্ভর এবং হাইব্রিড পদ্ধতিও রাখা হয়েছে। এতে ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী ভিন্ন ভিন্ন মোডে অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, কসমো অ্যাপটিতে গুগলের এমন ১৪টি ফিচার যুক্ত ছিল, যেগুলো এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এর মধ্যে রয়েছে লিস্ট ট্র্যাকার, ক্যালেন্ডার ইভেন্ট সাজেস্টার এবং ‘মেরিনার’ টুল দ্বারা পরিচালিত ব্রাউজার এজেন্ট।

জটিল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এতে ‘ডিপ রিসার্চ’ মোড রাখা হয়েছে, যা বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণমূলক প্রতিবেদন তৈরি করতে সক্ষম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভ গুগলের তথ্য অনুযায়ী, অ্যাপটি স্ক্রিন অ্যাক্সেসের জন্য অ্যান্ড্রয়েডের অ্যাক্সেসিবিলিটি সার্ভিস এপিআই ব্যবহার করে, যদিও পরীক্ষার সময় এই ফিচার পুরোপুরি কার্যকর ছিল না।

এছাড়া অ্যাপটিতে ভয়েস ম্যাচ সেটআপ সুবিধাও ছিল। তবে প্লে স্টোরে অ্যাপটির উপস্থাপনায় কিছু ত্রুটি দেখা গেছে, যেমন স্ক্রিনশটের আকার সঠিক না হওয়া এবং কিছু ডিভাইসে ব্যবহারে সীমাবদ্ধতা থাকা—যা থেকে ধারণা করা হচ্ছে, এটি ভুলবশত প্রকাশ করা হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img