Sunday, September 6, 2026
27 C
Dhaka

ফিশিং ফাঁদে ফেসবুক ব্যবহারকারীরা, বাড়ছে অ্যাকাউন্ট হ্যাকিং

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলো অনলাইনে বিক্রির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গার্ডিও জানিয়েছে, গুগলের অ্যাপশিট প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র প্রায় ৩০ হাজার ফেসবুক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দখল করেছে।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, এই নতুন ধরনের আক্রমণকে ‘অ্যাকাউন্টডাম্পলিং’ বলা হচ্ছে। এতে ভিয়েতনামভিত্তিক একটি চক্র দীর্ঘ সময় ধরে পরিকল্পিতভাবে ব্যবহারকারীদের লক্ষ্যবস্তু বানিয়ে অ্যাকাউন্ট হ্যাক করছে এবং পরে সেগুলো অবৈধ বাজারে বিক্রি করছে।

গার্ডিওর নিরাপত্তা গবেষক শেকড চেন বলেন, এটি কোনো এককালীন ফিশিং কৌশল নয়, এটি একটি ধারাবাহিক ও ক্রমবিবর্তিত অপরাধ। এতে রিয়েল-টাইম অপারেটর প্যানেল, উন্নত কৌশল এবং একটি সুসংগঠিত বাণিজ্যিক কাঠামো রয়েছে।

বিশ্লেষকদের মতে, যেসব ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বা বিজ্ঞাপন ব্যবস্থাপনার ইতিহাস রয়েছে, সেগুলোর চাহিদা অবৈধ বাজারে বেশি। এই আক্রমণের সূচনা হয় লক্ষ্যভিত্তিক ফিশিং ই–মেইলের মাধ্যমে, যেখানে মেটার সাপোর্ট টিমের পরিচয় ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হয়।

ই–মেইলে দাবি করা হয়, অ্যাকাউন্টে সমস্যা রয়েছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে সেটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। গুগল অ্যাপশিট প্ল্যাটফর্মের নোরিপ্লাই ঠিকানা ব্যবহার করায় এসব ই–মেইল অনেক ক্ষেত্রে স্প্যাম ফিল্টার এড়িয়ে যাচ্ছে। এরপর ভুয়া ওয়েবসাইটে নিয়ে গিয়ে ব্যবহারকারীদের লগইন তথ্য সংগ্রহ করা হয়।

গার্ডিও এই আক্রমণে চারটি প্রধান কৌশল শনাক্ত করেছে। নেটলিফাইয়ে হোস্ট করা ভুয়া সাপোর্ট পেজে ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ভুয়া ব্লু ব্যাজ যাচাইয়ের নামে প্রতারণা, গুগল ড্রাইভে পিডিএফ ব্যবহার করে তথ্য হাতিয়ে নেওয়া এবং বড় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া চাকরির প্রস্তাব—এসব কৌশল ব্যবহার করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এসব কার্যক্রমে ব্যবহৃত টেলিগ্রাম চ্যানেলগুলোতে প্রায় ৩০ হাজার ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডাসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং অনেকেই তাদের অ্যাকাউন্টে প্রবেশাধিকার হারিয়েছেন।

সূত্র: দ্য হ্যাকার নিউজ
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img