Saturday, August 15, 2026
31 C
Dhaka

ইউটিউব সার্চে যুক্ত হচ্ছে এআইনির্ভর ‘আস্ক ইউটিউব’ সুবিধা

ভিডিও অনুসন্ধানের প্রচলিত পদ্ধতিতে পরিবর্তন আনতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন ফিচার ‘আস্ক ইউটিউব’ পরীক্ষামূলকভাবে চালু করেছে ইউটিউব। নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সার্চ বক্সে শুধু শব্দ লিখে নয়, বরং চ্যাটের মতো আলাপের মাধ্যমে নির্দিষ্ট ভিডিও খুঁজে পেতে পারবেন।

বর্তমানে ইউটিউবে নির্দিষ্ট শব্দ বা অক্ষর লিখলে সংশ্লিষ্ট ভিডিওর তালিকা দেখা যায়। তবে নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং চ্যাটবট তা বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ভিডিও দেখাবে। এতে ভিডিও খোঁজার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

এই সুবিধা ব্যবহার করে শুধু ভিডিও খোঁজাই নয়, নির্দিষ্ট ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি, বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য তুলে ধরার কাজও করা যাবে। ফলে ব্যবহারকারীদের আলাদা করে অন্য কোনো প্ল্যাটফর্মে যাওয়ার প্রয়োজন হবে না।

ইউটিউব জানিয়েছে, এই ফিচার চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি অপশন দেখা যাবে। সেখানে ক্লিক করলে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে, যেখানে ব্যবহারকারীরা প্রশ্ন বা প্রম্পট লিখতে পারবেন। এরপর এআই তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ভিডিওর সারসংক্ষেপও তৈরি করে দেবে।

বর্তমানে ‘আস্ক ইউটিউব’ সুবিধাটি পরীক্ষামূলকভাবে ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ইংরেজি, হিন্দি, স্প্যানিশ, পর্তুগিজ, কোরিয়ান, আরবি, থাই, ইন্দোনেশীয় ও জাপানি ভাষায় এই সুবিধা ব্যবহার করা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img