Tuesday, August 11, 2026
33.8 C
Dhaka

কানাডার স্কুলে গুলিবর্ষণ: চ্যাটজিপিটির ভূমিকা নিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার একটি স্কুলে সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে মামলা দায়ের করেছে এক ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার। অভিযোগে বলা হয়েছে, হামলার আগে হামলাকারী চ্যাটজিপিটির সঙ্গে সহিংসতামূলক বিভিন্ন আলাপ করলেও তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি।

গত বুধবার গুরুতর আহত ১২ বছর বয়সী শিক্ষার্থী মায়া গেবালারের পরিবার মামলাটি করে। আরও কয়েক ডজন পরিবার একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বাদীপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, পুরো একটি জনপদ এ ঘটনার জন্য ওপেনএআইকে জবাবদিহির আওতায় আনতে চায়।

মামলার নথিতে উল্লেখ করা হয়েছে, গত বছরের জুনে ওপেনএআইয়ের স্বয়ংক্রিয় ব্যবস্থায় হামলাকারীর কিছু উদ্বেগজনক কথোপকথন শনাক্ত হয়। নিরাপত্তা দলের সদস্যরা বিষয়টিকে তাৎক্ষণিক ও বিশ্বাসযোগ্য হুমকি হিসেবে বিবেচনা করে পুলিশকে জানানোর সুপারিশ করলেও তা শীর্ষ পর্যায়ে গৃহীত হয়নি। পরবর্তীতে অ্যাকাউন্ট বন্ধ করা হলেও হামলাকারী নতুন অ্যাকাউন্ট খুলে আবার প্ল্যাটফর্মটি ব্যবহার করতে সক্ষম হন।

ঘটনাটি সাম্প্রতিক সময়ে কানাডার অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এতে একাধিক শিক্ষার্থী ও একজন শিক্ষা সহকারী নিহত হন এবং আরও অনেকে আহত হন। পুলিশের তথ্যমতে, ১৮ বছর বয়সী জেসি ভ্যান রুটসেলার প্রথমে নিজ বাড়িতে হত্যাকাণ্ড ঘটিয়ে পরে স্কুলে হামলা চালায় এবং শেষ পর্যন্ত আত্মহত্যা করে।

ওপেনএআই এক বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, সহিংস কর্মকাণ্ডে তাদের প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে তারা কঠোর নীতি অনুসরণ করে। ইতোমধ্যে সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ ও দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া আরও জোরদার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক চিঠিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং হামলাকারীর অনলাইন আচরণ আগে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়নি বলে স্বীকার করেছেন। এ ঘটনার পর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল–জাজিরা
সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img