Saturday, June 13, 2026
28.1 C
Dhaka

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত রয়েছে। কেউ সকালে গোসল সেরে দিন শুরু করতে পছন্দ করেন, কেউ আবার সারা দিনের ক্লান্তি ধুয়ে রাতে গোসল করেন। কিন্তু বিজ্ঞান এই বিতর্কে কী বলছে, সেটি জানা জরুরি।

গোসল মূলত সারা দিনে শরীরে জমে ওঠা ঘাম, ধুলা-ময়লা ও ত্বক থেকে নিঃসৃত তেল দূর করে। রাতে গোসল না করলে এসব ময়লা বিছানার চাদর ও বালিশে মিশে যায়। এক বর্গসেন্টিমিটার ত্বকে ১০ হাজার থেকে ১০ লাখ পর্যন্ত ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে। এগুলো ঘামগ্রন্থি থেকে নিঃসৃত তেল খেয়ে বাঁচে এবং স্ট্যাফিলোকক্কাসের মতো ব্যাকটেরিয়া সালফারযুক্ত যৌগ তৈরি করে, যা শরীরে দুর্গন্ধের কারণ হয়।

তবে যুক্তরাজ্যের লেস্টার বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজিস্ট প্রিমরোজ ফ্রিস্টোনের মতে, রাতে গোসল সেরে ঘুমাতে গেলেও সারা রাত ঘাম হয়। শীতল আবহাওয়াতেও একজন মানুষ ঘুমের মধ্যে ২৫০ থেকে ৩০০ মিলিলিটার পর্যন্ত ঘাম ঝরান এবং ৫০ হাজারেরও বেশি মৃত কোষ উৎপন্ন হয়, যা মাইট ও জীবাণুর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। তাই ঘুম থেকে ওঠার পরও শরীরে দুর্গন্ধ হতে পারে। দুর্বল রোগ প্রতিরোধক্ষমতার অধিকারীদের, বিশেষত অ্যাজমা বা ক্রনিক ফুসফুস রোগে আক্রান্তদের জন্য এই পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ।

রাতে গোসলের একটি উল্লেখযোগ্য সুবিধা হলো ভালো ঘুম। ১৩টি গবেষণার ফলাফল তুলনা করে করা একটি মেটা-বিশ্লেষণে দেখা গেছে, ঘুমানোর এক বা দুই ঘণ্টা আগে ১০ মিনিট ধরে উষ্ণ পানিতে গোসল করলে ঘুম দ্রুত আসে। ঘুমের আগে শরীরের সারকাডিয়ান রিদম বা জৈবছন্দ শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা কমিয়ে দেয়, যা ঘুমের জন্য প্রস্তুতির সংকেত হিসেবে কাজ করে এবং উষ্ণ পানিতে গোসল এই প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

অন্যদিকে সকালে গোসলের সমর্থকরা মনে করেন, এতে রাতভর জমে ওঠা ঘাম ও জীবাণু ধুয়ে সতেজ হয়ে দিন শুরু করা যায়। ঈষদুষ্ণ পানিতে সকালের গোসল আলস্য কাটিয়ে কাজের উদ্দীপনা তৈরি করে বলেও অনেকে মত দেন।

বিশেষজ্ঞরা বলছেন, রাতে গোসলের চেয়ে প্রয়োজনীয় কাজ হলো নিয়মিত বিছানার চাদর পরিবর্তন করা। শুধু নিয়মিত চাদর পরিষ্কার করলেই রাতের গোসলের সর্বোচ্চ স্বাস্থ্যসুবিধা পাওয়া সম্ভব। মোটকথা, গোসলের সঠিক সময় নির্ভর করে ব্যক্তির পরিবেশ, ত্বকের ধরন ও দৈনন্দিন অভ্যাসের ওপর।

সূত্র: বিবিসি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ...

ডায়াবেটিস রোগীদের কাঁধের ব্যথার ঝুঁকি কেন বেশি

প্রতিদিনের জীবনের অসংখ্য কাজে কাঁধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুল...

১১ বছর পর নতুন পে-স্কেল, বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন

সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার পর নতুন জাতীয় বেতন কাঠামো...

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...
spot_img

আরও পড়ুন

জাকাত ও কর কি একই বিষয়? যা বলছেন ইসলামি বিশেষজ্ঞরা

ইসলামে জাকাত একটি বাধ্যতামূলক আর্থিক ইবাদত হওয়ায় অনেকের মনে প্রশ্ন তৈরি হয়, রাষ্ট্রকে কর প্রদান করা কি আবশ্যক, নাকি কর ফাঁকি দিলে ধর্মীয়ভাবে কোনো...

স্ক্রিনে আসক্তি বাড়াচ্ছে মানসিক চাপ

মানসিক চাপ বা স্ট্রেসের কথা উঠলে সাধারণত বড় কোনো সমস্যা, পারিবারিক সংকট বা কর্মক্ষেত্রের চাপের কথাই সামনে আসে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের জীবনের কিছু...

জিন নয়, অভ্যাসই বার্ধক্যের বড় নিয়ামক

বার্ধক্যে অসুস্থতা ও অকাল মৃত্যুর জন্য শুধু বংশগত জিন দায়ী নয়, বরং ব্যক্তির জীবনযাপন, পরিবেশ ও দৈনন্দিন অভ্যাসই বড় ভূমিকা রাখে—এমন তথ্য উঠে এসেছে...

তাকওয়া অর্জনে যেসব আমলকে গুরুত্ব দিতে বলছে ইসলাম

ইসলামে তাকওয়া বা আল্লাহভীতি একজন মুমিনের অন্যতম গুরুত্বপূর্ণ গুণ হিসেবে বিবেচিত। এটি মানুষের অন্তরে এমন এক আত্মিক শক্তি সৃষ্টি করে, যা তাকে পাপ থেকে...
spot_img