Wednesday, June 17, 2026
32 C
Dhaka

হাজার বছর ধরে পথ দেখিয়ে আসছে যে নক্ষত্র

রাতের আকাশে দিক নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য উপায় হলো ধ্রুবতারা বা পোলারিস খুঁজে বের করা। উত্তর গোলার্ধের আকাশে এই নক্ষত্রটি সারা বছর একই স্থানে স্থির থাকে এবং ঠিক ভৌগোলিক উত্তর দিক বরাবর অবস্থান করে। বিশ্বখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিকের ওয়ান্ডার লেসন সিরিজে এই নক্ষত্র চেনার পদ্ধতি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

ধ্রুবতারা মূলত পৃথিবীর উত্তর মেরুর সরাসরি ওপরে অবস্থিত বলে এটি দিক নির্ণয়ের ক্ষেত্রে একটি প্রাকৃতিক কম্পাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে। দিকহারা পথিক থেকে শুরু করে নাবিক পর্যন্ত সকলে এই তারার সাহায্যে পথ খুঁজে নিয়েছেন।

ধ্রুবতারা খুঁজে পেতে হলে প্রথমে রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডল বা বিগ ডিপার খুঁজে নিতে হবে। এই নক্ষত্রপুঞ্জটি হাতাওয়ালা বাটির মতো আকৃতির। বাটির বাইরের প্রান্তে থাকা দুটি নক্ষত্র মেরাক ও দুভেকে বলা হয় নির্দেশক নক্ষত্র। মেরাক থেকে দুভে পর্যন্ত একটি কাল্পনিক রেখা টেনে সেটিকে সামনের দিকে বাড়িয়ে দিলে যে উজ্জ্বল নক্ষত্রে গিয়ে থামবে, সেটিই পোলারিস বা ধ্রুবতারা। দুভে থেকে পোলারিস পর্যন্ত দূরত্ব প্রায় ৩০ ডিগ্রি, যা হাতের তিনটি মুষ্টির প্রস্থের সমান।

পোলারিস নামটি এসেছে ল্যাটিন শব্দ স্টেলা পোলারিস থেকে, যার অর্থ মেরু নক্ষত্র। তবে এই উপাধি চিরস্থায়ী নয়। পৃথিবীর অক্ষের ধীর পরিবর্তনের কারণে সময়ের সঙ্গে উত্তর মেরুর তারা বদলে যায়। প্রাচীন মিসরীয়রা যখন পিরামিড নির্মাণ করেছিল, তখন উত্তর মেরুর তারা ছিল ড্রাকো নক্ষত্রপুঞ্জের থুবান। আবার আজ থেকে প্রায় চার হাজার বছর পর সেফিয়াস নক্ষত্রপুঞ্জের একটি তারা এই ভূমিকা পালন করবে।

পোলারিস একটি হলুদ দানব নক্ষত্র। এটি আমাদের সূর্যের তুলনায় প্রায় পাঁচ গুণ ভারী এবং দুই হাজার গুণ বেশি উজ্জ্বল। যদিও এটি রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র নয়, তবু খালি চোখেই এটি দেখা যায়। এমনকি আলোক দূষণযুক্ত শহরাঞ্চল থেকেও ধ্রুবতারা দৃশ্যমান থাকে, যা একে দিক নির্ণয়ের সবচেয়ে সহজলভ্য প্রাকৃতিক মাধ্যম করে তুলেছে।

সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন...

২০৬০ সালের মধ্যে ভরাট হয়ে যেতে পারে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সুপেয় পানির গুরুত্বপূর্ণ উৎস জলাশয়গুলো ধীরে...

রামগঞ্জে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা, একাডেমিতে ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যালয়ের আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫)...

নন্দিনীর মৃত্যু ঘিরে উত্তেজনা, এলাকায় থমথমে পরিস্থিতি

লালমনিরহাটের আদিতমারীতে শ্বাসরোধে হত্যার শিকার সাত বছর বয়সী শিশু...

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি বন্ধ, একাধিক এলাকায় ভোগান্তির আশঙ্কা

চট্টগ্রাম নগরে বিভিন্ন উন্নয়ন কাজের কারণে ১৮ ঘণ্টা পানি...

অভয়নগরে রাতে স্কুল মাঠে যুবককে কুপিয়ে হত্যা, তদন্তে পুলিশ

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে...

পটল-ঝিঙ্গাসহ সবজির দাম কমে ২০–৪০ টাকা পর্যন্ত পতন

রাজবাড়ীতে গত দুই সপ্তাহে সবজির বাজারে উল্লেখযোগ্য দরপতন হয়েছে।...

মহানবী (সা.)-এর উপমায় প্রাণ ও প্রকৃতির শিক্ষা

ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ মানুষের কাছে সহজভাবে পৌঁছে...

কালীগঞ্জে বিদ্যুৎ তার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের, দুইজন আটক

গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের তার চুরি করতে...

বৃষ্টিকে উপেক্ষা করে শ্রীমঙ্গলে জনতার ঢল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা

টানা বৃষ্টির মধ্যেই মৌলভীবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর...

গাংনীতে দোকানের সামনে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার, আতঙ্ক

মেহেরপুরের গাংনীতে একটি মুদি দোকানের সামনে থেকে লাল স্কচটেপ...
spot_img

আরও পড়ুন

লেনোভোর নতুন এআই ল্যাপটপে যুক্ত হচ্ছে উন্নত প্রযুক্তি

দেশের বাজারে নতুন ল্যাপটপ এনেছে লেনোভো। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে বাজারে আসা নতুন মডেলটি হলো ইয়োগা স্লিম ৭আই আলট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ ২৬ এডিশন। ফিফা...

খেটে খাওয়া মানুষের বাজেটকে ‘চানাচুর’ বলায় সমালোচনা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের কল্যাণে প্রণীত বাজেটকে কিছু মহল ‘চানাচুর’ ও ‘গণবিরোধী’ বলে আখ্যায়িত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। তিনি বলেন,...

কোরআন শুদ্ধভাবে পড়ার গুরুত্ব জানুন

কোরআন মাজিদ মহান আল্লাহর কালাম এবং মানবজাতির জন্য হেদায়েতের পূর্ণাঙ্গ গ্রন্থ। ইসলামী বিশ্বাস অনুযায়ী, এটি রাসুল (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। কোরআনের শব্দ ও অর্থ...

দীর্ঘজীবী ঘরোয়া পাঁচ গাছ, যত্ন নিলে বেঁচে থাকে বছরের পর বছর

অন্দরসজ্জার পাশাপাশি ঘরের পরিবেশ সুন্দর রাখতে গাছের ব্যবহার দিন দিন বাড়ছে। তবে অনেকেরই অভিযোগ, ঘরের গাছ অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়। অথচ সঠিক...
spot_img