Sunday, September 6, 2026
26 C
Dhaka

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। রায়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলোর কিছু ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যা তরুণ ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে আটকে রাখে এবং তাদের আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

রায় অনুযায়ী, মেটাকে ৪ দশমিক ২ মিলিয়ন ডলার এবং গুগলকে ১ দশমিক ৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। অর্থের পরিমাণ তুলনামূলক কম হলেও এটি ভবিষ্যতে এ ধরনের আরও মামলার জন্য গুরুত্বপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে।

মামলাটি দায়ের করেন এক তরুণী, যিনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়েছিলেন। আদালতে তিনি জানান, ইউটিউব ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের ‘ইনফিনিট স্ক্রল’সহ বিভিন্ন ফিচার তাকে দীর্ঘ সময় ধরে যুক্ত রাখে।

জুরি বোর্ডের মতে, এসব ডিজাইন ব্যবহারকারীদের আচরণ প্রভাবিত করে এবং ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দেওয়া হয়নি। ফলে প্রতিষ্ঠানগুলো অবহেলার দায় এড়াতে পারে না।

এই মামলার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল প্ল্যাটফর্মের কাঠামো বা ডিজাইন। যুক্তরাষ্ট্রের আইনে সাধারণত ব্যবহারকারীর তৈরি কনটেন্টের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দায়মুক্তি পায়, তবে এখানে অভিযোগ ছিল ডিজাইন নিজেই ক্ষতির কারণ।

বিশ্লেষকদের মতে, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভবিষ্যতে একই ধরনের যুক্তিতে আরও মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে রায়ের সঙ্গে একমত নয় গুগল ও মেটা। উভয় প্রতিষ্ঠানই জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। মামলায় সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান স্ন্যাপ ও টিকটক শুরুতেই সমঝোতায় পৌঁছায় এবং বিচার প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায়।

গত এক দশকে যুক্তরাষ্ট্রে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে বিতর্ক এখন আদালত ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই রায়ের ফলে প্রযুক্তি কোম্পানিগুলোকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং শিশু সুরক্ষায় নতুন নীতিমালা প্রণয়নের চাপ বাড়বে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img