Tuesday, July 21, 2026
28.7 C
Dhaka
No menu items!

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অ্যাপল। ব্যক্তিগত কম্পিউটার থেকে শুরু করে স্মার্টফোন এবং পরিধানযোগ্য প্রযুক্তি—প্রতিটি ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি নতুন ধারণা ও ব্যবহার পদ্ধতির সঙ্গে মানুষের পরিচয় করিয়ে দিয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, অ্যাপল শুধু নতুন পণ্যই বাজারে আনেনি, বরং ব্যবহারকারীদের প্রযুক্তি ব্যবহারের অভ্যাসেও আমূল পরিবর্তন এনেছে। অনেকেরই ছবিতে আঙুল দিয়ে টেনে বড় করার অভিজ্ঞতা প্রথমবার আইফোনেই হয়েছিল, যা পরবর্তীতে স্মার্টফোন ব্যবহারের একটি সাধারণ বৈশিষ্ট্যে পরিণত হয়।

আইপ্যাড, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডসের মতো পণ্যের মাধ্যমে বিভিন্ন খাতে শক্ত অবস্থান তৈরি করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অ্যাপ স্টোর, ফেইসটাইম, আইক্লাউড ও আইমেসেজের মতো সেবাগুলো প্রযুক্তি ব্যবহারে নতুন মাত্রা যোগ করেছে।

তবে নতুনত্ব আনার পথে অ্যাপল অনেক পুরোনো প্রযুক্তিকেও বিদায় জানিয়েছে। ১৯৯৮ সালে আইম্যাক জি৩ উন্মোচনের সময় ফ্লপি ডিস্ক ড্রাইভ বাদ দিয়ে ইউএসবি ও ইন্টারনেট নির্ভর ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে কোম্পানিটি। পরে ম্যাকবুক এয়ারে অপটিক্যাল ড্রাইভ সরিয়ে দিয়ে আরও পাতলা ল্যাপটপের যুগ শুরু করে।

একইভাবে আইপডের মতো জনপ্রিয় পণ্যও শেষ পর্যন্ত আইফোনের কাছে স্থান হারায়। স্মার্টফোনের বিকাশের সঙ্গে সঙ্গে আলাদা মিউজিক প্লেয়ারের প্রয়োজন কমে যায়, যা প্রযুক্তির পরিবর্তনের একটি বড় উদাহরণ হিসেবে দেখা হয়।

স্মার্টফোনে ফিজিক্যাল কিবোর্ডের পরিবর্তে টাচস্ক্রিন চালু করাও ছিল একটি বড় পরিবর্তন। শুরুতে এটি ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা হলেও সময়ের সঙ্গে এটি মূলধারায় পরিণত হয়। একইভাবে অ্যাডোবি ফ্ল্যাশ সমর্থন না করে ওপেন স্ট্যান্ডার্ডের দিকে ঝুঁকেছিল অ্যাপল, যা পরবর্তীতে শিল্পে বড় পরিবর্তন আনে।

২০১৬ সালে আইফোন থেকে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া এবং ম্যাকবুক থেকে বিভিন্ন পোর্ট বাদ দেওয়ার সিদ্ধান্তও শুরুতে সমালোচিত হয়। তবে এসব পরিবর্তনই পরবর্তীতে তারহীন প্রযুক্তি ও ইউএসবি-সি ব্যবহারের পথকে প্রসারিত করেছে।

বিশ্লেষকদের মতে, ভালো বা মন্দ—অ্যাপলের প্রভাব এতটাই শক্তিশালী যে তারা কোনো পদক্ষেপ নিলে পুরো প্রযুক্তি শিল্প সেটি অনুসরণ করতে বাধ্য হয়। অনেক ক্ষেত্রে শুরুতে সমালোচনা হলেও সময়ের সঙ্গে এসব পরিবর্তনই নতুন মানদণ্ড তৈরি করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img