Saturday, May 23, 2026
31 C
Dhaka

ইমেইল থেকে টয়লেট, মহাকাশযানে একের পর এক সমস্যা

দীর্ঘ প্রায় ৫০ বছর পর মানুষের চন্দ্রাভিযান আবার শুরু হলেও মহাকাশে গিয়েও পার্থিব সমস্যার হাত থেকে মুক্তি মিলছে না। সাম্প্রতিক আর্টেমিস-২ মিশনে নভোচারীরা এমন কিছু অপ্রত্যাশিত প্রযুক্তিগত জটিলতার মুখোমুখি হয়েছেন, যা অনেকটা দৈনন্দিন জীবনের সমস্যার মতোই।

উৎক্ষেপণের আগেই নানা প্রযুক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়তে হয় মিশনটিকে। হাইড্রোজেন ও হিলিয়াম লিক, হিট শিল্ডের ত্রুটি এবং নিরাপত্তা ব্যবস্থার কিছু জটিলতা পেরিয়ে অবশেষে মহাকাশে যাত্রা শুরু করে ওরিয়ন মহাকাশযান। তবে মহাকাশে পৌঁছানোর পর নতুন ধরনের সমস্যার উদ্ভব হয়।

মিশনের প্রথম দিনেই কমান্ডার রিড ওয়াইজম্যান মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। লাইভস্ট্রিমে পাওয়া তথ্যে দেখা যায়, তিনি মিশন কন্ট্রোলের কাছে প্রযুক্তিগত সহায়তা চান।

“আমি দেখছি, আমার এখানে দুটো মাইক্রোসফট আউটলুক আছে এবং এগুলোর কোনোটিই কাজ করছে না। আপনারা (নাসা) যদি রিমোটলি বা দূর থেকে আমার কম্পিউটারে ঢুকে ‘অপ্টিমাস’ এবং ওই আউটলুক দুটো পরীক্ষা করে দেখতেন তবে খুব ভালো হত।”

এর কিছুক্ষণ পরই মিশন কন্ট্রোল থেকে জানানো হয়, সমস্যার সমাধান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমরা ওয়াইজম্যানকে জানাতে চাই, তার ‘পিসিডি-১’ কম্পিউটারে আমাদের রিমোট অ্যাক্সেসের কাজ শেষ হয়েছে। আমরা অপ্টিমাসের সমস্যাটি সমাধান করেছি এবং আউটলুকও সচল করেছি। তবে তা অফলাইন দেখাবে, যা এই পরিস্থিতিতে স্বাভাবিক।”

মহাকাশে ইমেইল ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, এমন পরিস্থিতিতে ‘আউট-অফ-অফিস’ স্বয়ংক্রিয় বার্তা সেট করাই যথেষ্ট হতে পারত।

এদিকে, শুধু সফটওয়্যার নয়, হার্ডওয়্যার সমস্যাও দেখা দেয় মহাকাশযানে। উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই টয়লেটের ফ্যান জ্যাম হয়ে যায়। ফলে নভোচারীদের জন্য নতুন বিড়ম্বনার সৃষ্টি হয়।

নাসার মুখপাত্র গ্যারি জর্ডান বলেন, “খবর মিলেছে, টয়লেটের ফ্যানটি জ্যাম হয়ে আটকে আছে। এখন গ্রাউন্ড টিম নভোচারীদের নির্দেশনা দিচ্ছে কীভাবে ফ্যানটি খুলে সেই জায়গাটি পরিষ্কার করে টয়লেটটি আবার সচল করা যায়।”

তবে বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। পরবর্তীতে অ্যারোস্পেস ইঞ্জিনিয়াররা সমস্যাটির সমাধান করেন। সবকিছু ঠিকঠাক থাকলে নভোচারীরা চাঁদ প্রদক্ষিণ করে নিরাপদে ফিরে আসতে পারবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img