Sunday, June 7, 2026
29.6 C
Dhaka

এআই বাজারে নতুন তিন মডেল নিয়ে মাইক্রোসফটের চ্যালেঞ্জ

ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব থাকা সত্ত্বেও নিজস্ব সক্ষমতা জোরদার করে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে প্রতিযোগিতা বাড়াতে নতুন তিনটি এআই মডেল উন্মোচনের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তি বাজারে গুগলসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে কোম্পানিটি এ উদ্যোগ নিয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, নতুন মডেলগুলো টেক্সট, ভয়েস ও ভিডিও তৈরি করতে সক্ষম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি সহজতর হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় মাইক্রোসফট এআই।

মাইক্রোসফট জানিয়েছে, ‘এমএআই-ট্রান্সক্রাইব-১’ নামের মডেলটি ২৫টি ভাষায় কথাকে টেক্সটে রূপান্তর করতে পারে এবং এটি তাদের বিদ্যমান অ্যাজিউর ফাস্ট সেবার তুলনায় প্রায় ২.৫ গুণ দ্রুত। ‘এমএআই-ভয়েস-১’ মডেলটি অডিও তৈরি করতে সক্ষম, যা এক সেকেন্ডে প্রায় ৬০ সেকেন্ডের অডিও তৈরি করতে পারে। ব্যবহারকারীরা এতে নিজের পছন্দ অনুযায়ী কণ্ঠস্বর তৈরি করার সুবিধাও পাবেন।

অন্যদিকে ‘এমএআই-ইমেজ-২’ ভিডিও তৈরির জন্য ব্যবহৃত হবে। এটি আগে পরীক্ষামূলকভাবে এমএআই প্লেগ্রাউন্ড প্ল্যাটফর্মে চালু করা হয়েছিল। বর্তমানে তিনটি মডেলই মাইক্রোসফট ফাউন্ড্রি প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে, পাশাপাশি ট্রান্সক্রিপশন ও ভয়েস মডেল প্লেগ্রাউন্ডেও ব্যবহারযোগ্য করা হয়েছে।

এসব মডেল তৈরি করেছে মাইক্রোসফটের এমএআই সুপারইন্টেলিজেন্স দল, যা ২০২৫ সালের নভেম্বরে গঠিত হয়। দলটির নেতৃত্বে রয়েছেন মাইক্রোসফট এআইয়ের প্রধান নির্বাহী মুস্তাফা সুলেইমান।

এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, “মাইক্রোসফট এআইতে আমরা ‘হিউম্যানিস্ট এআই’ তৈরি করছি। আমাদের এআই মডেল তৈরির দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন, এখানে মানুষকে কেন্দ্রে রাখা হয়েছে এবং মানুষ আসলে যেভাবে যোগাযোগ করে তার ওপর ভিত্তি করেই আমরা এসব মডেলকে ব্যবহারিক কাজের উপযোগী করে প্রশিক্ষণ দিয়েছি। খুব শিগগিরই আপনারা আরও নতুন কিছু মডেল ‘ফাউন্ড্রি’ এবং সরাসরি মাইক্রোসফটের বিভিন্ন পণ্য ও অভিজ্ঞতায় দেখতে পাবেন।”

প্রতিযোগিতাপূর্ণ এআই বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সাশ্রয়ী মূল্যকে বড় কৌশল হিসেবে দেখছে মাইক্রোসফট। কোম্পানির দাবি, তাদের নতুন মডেলগুলোর ব্যবহার খরচ গুগল ও ওপেনএআইয়ের তুলনায় কম রাখা হয়েছে।

তথ্য অনুযায়ী, ‘এমএআই-ট্রান্সক্রাইব-১’ ব্যবহারের খরচ প্রতি ঘণ্টায় ০.৩৬ ডলার থেকে শুরু। ‘এমএআই-ভয়েস-১’ এর ক্ষেত্রে প্রতি ১০ লাখ ক্যারেক্টারের জন্য খরচ ২২ ডলার। আর ‘এমএআই-ইমেজ-২’ ব্যবহারে প্রতি ১০ লাখ টেক্সট ইনপুট টোকেনের জন্য ৫ ডলার এবং ইমেজ আউটপুট টোকেনের জন্য ৩৩ ডলার থেকে খরচ নির্ধারণ করা হয়েছে।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয়...

স্বাস্থ্যসেবায় আধুনিকায়নের পথে নতুন উদ্যোগ

জনগণের দোরগোড়ায় প্রাথমিক ও সার্বিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অ্যাম্বুল্যান্স...

নতুন অর্থবছরের বাজেট ঘিরে সংসদে ব্যস্ততা

আগামীকাল রবিবার (৭ জুন) শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয়...

আবহাওয়ার পূর্বাভাসে ঝোড়ো হাওয়ার ইঙ্গিত

দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০...

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সম্পদ তথ্য জমার নির্দেশ

ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের রাজস্ব প্রশাসনে কর্মরত বিভিন্ন শ্রেণির...

মুক্তিযোদ্ধা সংসদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্রীয়...

নবায়নযোগ্য জ্বালানিতে কর কমানোর দাবি জোরালো

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর...

শিশু সুরক্ষায় সমন্বিত টাস্কফোর্স গঠনের দাবি

দেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় পর্যায়ে একটি সমন্বিত...

টেস্টোস্টেরন কমে গেলে শরীরে কী পরিবর্তন হয়

নারীদের মেনোপজ নিয়ে সচেতনতা তুলনামূলক বেশি থাকলেও পুরুষদের বয়সজনিত...

দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

দেশের ১৮টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে...

নারায়ণগঞ্জে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে নারায়ণগঞ্জের...
spot_img

আরও পড়ুন

অপতথ্য রোধে বিশেষ মনিটরিং টিম গঠন করেছে সরকার

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার পরিচয়পত্র বিতরণ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন,...

প্রতারণা রোধে হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ৫ নতুন নিরাপত্তা সুবিধা

অনলাইনে প্রতারণার কৌশল দিন দিন আরও জটিল হয়ে উঠছে। কখনো সরকারি কর্মকর্তা, কখনো কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধি, আবার কখনো পরিচিত মানুষের পরিচয় ব্যবহার করে প্রতারকেরা...

তওবা কবুল হওয়ার জন্য যে চার শর্ত পূরণ জরুরি

ইসলামে তওবা মানুষের আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে শুধু মুখে ক্ষমা প্রার্থনা করলেই তওবা পূর্ণতা পায় না। ইসলামী শিক্ষায়...

উৎপাদন ঘাটতি নয়, রক্ষণাবেক্ষণেই বিদ্যুৎবিভ্রাট: মন্ত্রী

দেশে বিদ্যুৎ উৎপাদন ঘাটতির কারণে লোডশেডিং করার প্রয়োজন হয় না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক...
spot_img