Sunday, July 12, 2026
26.4 C
Dhaka
No menu items!

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী আহমেদ আয়েদুর রহমান। অন্ত্রের বিভিন্ন জটিল ও জন্মগত রোগের চিকিৎসায় তাঁর গবেষণা চিকিৎসাবিজ্ঞানে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে।

মানুষের পাকস্থলী ও অন্ত্রে কোটি কোটি স্নায়ুকোষের সমন্বয়ে গঠিত এন্টারিক নার্ভাস সিস্টেম কাজ করে, যা পরিপাকতন্ত্রের চলাচল, পুষ্টি শোষণ এবং প্রদাহ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই স্নায়ুতন্ত্র সঠিকভাবে কাজ না করলে হির্শস্প্রুং রোগের মতো জটিল সমস্যা দেখা দেয়, যেখানে অন্ত্রের স্নায়ু অকেজো হয়ে যায়। বর্তমানে এর চিকিৎসা হিসেবে অপারেশন করে ক্ষতিগ্রস্ত অংশ অপসারণ করা হলেও দীর্ঘমেয়াদি জটিলতা থেকে যায়।

এই পরিস্থিতিতে আহমেদ আয়েদুর রহমান অটোলোগাস এন্টারিক নিউরাল স্টেম সেল প্রতিস্থাপনের মাধ্যমে অন্ত্রের স্নায়ুতন্ত্র পুনর্গঠনের সম্ভাবনা তুলে ধরেছেন। তাঁর গবেষণায় দেখা গেছে, স্টেম সেল প্রয়োগের মাধ্যমে অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার করা সম্ভব হতে পারে, যা অস্ত্রোপচারের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এছাড়া তিনি অপটোজেনেটিকস প্রযুক্তি ব্যবহার করে অন্ত্রের প্রদাহ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতিও দেখিয়েছেন। নির্দিষ্ট স্নায়ুকোষে নীল আলোর উদ্দীপনা প্রয়োগ করে প্রদাহ কমানো সম্ভব—এমন ফলাফল গবেষণায় উঠে এসেছে। এটি ভবিষ্যতে ওষুধের বিকল্প হিসেবে বায়োইলেকট্রনিক থেরাপির সম্ভাবনা তৈরি করতে পারে।

‘বিশ্বজুড়ে অন্ত্রের দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগে ভোগা মানুষের সংখ্যা বাড়ছে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে উন্নত চিকিৎসা এখনও সীমিত। তাই এই গবেষণাগুলো যদি ভবিষ্যতে ক্লিনিক্যাল পর্যায়ে সফল হয়, তবে তা বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।’

খুলনায় জন্ম নেওয়া এই বিজ্ঞানী উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে অস্ট্রেলিয়ার ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে গবেষণা ও শিক্ষকতা শেষে বর্তমানে হার্ভার্ড মেডিকেল স্কুলে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তাঁর গবেষণা ইতোমধ্যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।

এছাড়া জিনগত রোগ নিয়েও তাঁর গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এমএসএমডিএস নামের বিরল রোগ নিয়ে গবেষণায় তিনি দেখিয়েছেন, নির্দিষ্ট জিনের ত্রুটির কারণে এই সমস্যা তৈরি হয়। ভবিষ্যতে জিন থেরাপির মাধ্যমে এই ত্রুটি সংশোধনের সম্ভাবনাও তৈরি হয়েছে।

গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এর ফলাফল চিকিৎসাবিজ্ঞানের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img