Thursday, September 17, 2026
28 C
Dhaka

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অ্যাপোলো মিশনের পর দীর্ঘ সময় চাঁদ নিয়ে আগ্রহ কিছুটা কমে গেলেও এবার সেই আগ্রহ নতুন মাত্রা পেয়েছে। শুধু অভিযানের সীমায় না থেকে চাঁদের বুকে স্থায়ী মানব বসতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে সংস্থাটি।

নাসার প্রধান জ্যারেড আইজ্যাকম্যান সম্প্রতি জানিয়েছেন, ২০৩৬ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী ঘাঁটি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ৩০ বিলিয়ন ডলারের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চাঁদে মানুষের দীর্ঘমেয়াদি বসবাস নিশ্চিত করতে চায় তারা। তিনি বলেন, ‘এবারের লক্ষ্য শুধু পতাকা আর পায়ের ছাপ নয়। এবার আমরা সেখানে থাকতে যাচ্ছি!’

এই পরিকল্পনা বাস্তবায়নে নাসা তাদের আগের কিছু প্রকল্প পুনর্বিন্যাস করেছে। চাঁদের কক্ষপথে গেটওয়ে স্পেস স্টেশন নির্মাণ পরিকল্পনা বাতিল করে এখন তারা সরাসরি চাঁদের মাটিতে ঘাঁটি স্থাপনে গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশন সংশ্লিষ্ট কার্যক্রম থেকেও ধীরে ধীরে মনোযোগ সরিয়ে নেওয়া হচ্ছে।

নাসার আর্টেমিস কর্মসূচির আওতায় ধাপে ধাপে এই পরিকল্পনা এগিয়ে নেওয়া হবে। আর্টেমিস ২ মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করবেন। এরপর ২০২৭ সালে আর্টেমিস ৩ মিশনে লুনার ল্যান্ডার ও ওরিয়ন ক্যাপসুলের সমন্বয় পরীক্ষা করা হবে। ২০২৮ সালে আর্টেমিস ৪ মিশনের মাধ্যমে আবার মানুষ চাঁদের মাটিতে অবতরণ করবে।

এরপর প্রতি ছয় মাস অন্তর নভোচারীদের দল পাঠিয়ে দক্ষিণ মেরু অঞ্চলে গবেষণা কার্যক্রম চালানো হবে। সেখানে বরফ ও বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদের সন্ধান করা হবে, যা ভবিষ্যতের মহাকাশ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তবে চাঁদের দক্ষিণ মেরুতে ঘাঁটি নির্মাণ সহজ নয়। সেখানে এমন অনেক এলাকা রয়েছে যেখানে দীর্ঘ সময় সূর্যের আলো পৌঁছায় না। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নাসা পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে কাজ করছে। তেজস্ক্রিয় আইসোটোপ এবং ভবিষ্যতে পূর্ণাঙ্গ পারমাণবিক চুল্লির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এই বিশাল প্রকল্প বাস্তবায়নে রকেট উৎক্ষেপণের ধারাবাহিকতা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। নির্ধারিত সময়ের আগে অন্তত ২৪টি সফল উৎক্ষেপণ সম্পন্ন করতে হবে। এতে রোভার, ড্রোন এবং আবাসন মডিউল পাঠানো হবে।

এদিকে মহাকাশ প্রতিযোগিতাও নতুন মাত্রা পাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে। ফলে চাঁদে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: সায়েন্টিফিক আমেরিকান

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...
spot_img