Saturday, May 23, 2026
31 C
Dhaka

আর্টেমিস ২ মিশনে নভোচারীদের মহাকাশের খাবার তালিকা, কী থাকছে ১০ দিনের অভিযানে

চাঁদের পথে মানুষের প্রত্যাবর্তনের ঐতিহাসিক মিশন আর্টেমিস ২-এ অংশ নেওয়া চার নভোচারীর সামনে শুধু বৈজ্ঞানিক চ্যালেঞ্জই নয়, রয়েছে দৈনন্দিন জীবনেরও বাস্তবতা—খাবার। দীর্ঘ প্রায় ১০ দিনের এই যাত্রায় নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ এবং কানাডার জেরেমি হ্যানসেনকে এমন খাবার সরবরাহ করা হচ্ছে, যা মহাকাশের বিশেষ পরিবেশে নিরাপদ ও সহজে গ্রহণযোগ্য।

ওরিয়ন স্পেসক্রাফটে নেই কোনো প্রচলিত রান্নাঘর বা ফ্রিজ। তাই মহাকাশযাত্রার উপযোগী খাবার তৈরি করেছে নাসা, যা দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এবং দ্রুত প্রস্তুত করা যায়। নভোচারীদের ব্যক্তিগত পছন্দ, পুষ্টিগুণ, ক্যালরি ও পানির ভারসাম্য বিবেচনায় রেখে বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করা হয়েছে এই মেনু।

মহাকাশে মাইক্রোগ্র্যাভিটির কারণে খাবারের ছোট কণা ভেসে গিয়ে যন্ত্রপাতির ক্ষতি করতে পারে। তাই বেছে নেওয়া হয়েছে এমন খাবার, যা খাওয়ার সময় কোনো গুঁড়ো বা উচ্ছিষ্ট তৈরি করে না। স্পেসক্রাফটে থাকা পানির ডিসপেন্সার ব্যবহার করে শুকনো খাবারে পানি মিশিয়ে খাওয়ার উপযোগী করা হয়। এছাড়া খাবার গরম করার জন্য রয়েছে বিশেষ ধরনের ছোট ওভেন।

এই মিশনে নভোচারীদের জন্য নির্ধারিত হয়েছে মোট ১৮৯ ধরনের খাবার ও পানীয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পানীয়, কফি, ফলের রস, টরটিলা, কুসকুস, গরুর বারবিকিউ, সবজি, সালাদসহ নানা পদ। পাউরুটির পরিবর্তে টরটিলা ব্যবহার করা হচ্ছে, কারণ এটি ভাঙলে গুঁড়ো হয় না। মিষ্টান্ন হিসেবে থাকছে পুডিং, কেক, চকলেট ও কুকিজ।

তবে মহাকাশযাত্রার সব সময় খাবার প্রস্তুত করা সম্ভব নয়। উৎক্ষেপণ বা অবতরণের সময় ঝাঁকুনির কারণে কিছু নির্দিষ্ট প্যাকেটজাত খাবারই খেতে হয়। এই অভিজ্ঞতাকে অনেকেই ক্যাম্পিংয়ের সঙ্গে তুলনা করেন, যেখানে সহজ উপায়ে প্রস্তুত খাবারই ভরসা।

সূত্র: স্পেস ডটকম

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img