Sunday, September 6, 2026
27 C
Dhaka

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লস অল্টোসের একটি ছোট গ্যারেজে তিনজন উদ্যোক্তার হাতে শুরু হওয়া প্রতিষ্ঠানটি আজ বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য ৩ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারের বেশি, বার্ষিক আয় ৪১৬ বিলিয়ন ডলার এবং সক্রিয় ডিভাইসের সংখ্যা ২২০ কোটিরও বেশি।

অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক বলেন, “পঞ্চাশ বছর আগে একটি ছোট গ্যারেজে একটি বড় ধারণার জন্ম হয়েছিল। অ্যাপল প্রতিষ্ঠিত হয়েছিল এই সরল বিশ্বাসে যে প্রযুক্তি ব্যক্তিগত হওয়া উচিত—যে বিশ্বাসটি তখন ছিল বৈপ্লবিক”।

প্রতিষ্ঠাকালীন সময়ে স্টিভ জবস ও স্টিভ ওজনিয়াকের পাশাপাশি রোনাল্ড ওয়েন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনিই প্রথম অংশীদারিত্বের চুক্তি তৈরি করেন এবং কোম্পানির প্রাথমিক নথিপত্র প্রস্তুত করেন। তবে প্রতিষ্ঠার মাত্র ৪০ দিনের মাথায় তিনি তার ১০ শতাংশ শেয়ার মাত্র ৮০০ ডলারে বিক্রি করে দেন, যা বর্তমান বাজারমূল্যে শত শত বিলিয়ন ডলারের সমান।

অ্যাপলের শুরুর দিকে বিনিয়োগ ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাইক মার্কুলা। তিনি কোম্পানিতে বিনিয়োগের পাশাপাশি ‘ফোকাস, ইম্পিউট, এমপ্যাথি’—এই তিন নীতির ভিত্তিতে বিপণন দর্শন দাঁড় করান। তার উদ্যোগেই অ্যাপল পেশাদার ব্যবস্থাপনায় আসে এবং মাইকেল স্কটকে প্রথম সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার সময়েই অ্যাপল ২ বাজারে সফলতা পায় এবং ১৯৮০ সালে বড় আইপিও সম্পন্ন করে।

স্টিভ ওজনিয়াকের তৈরি অ্যাপল ২-ই ছিল প্রথম ব্যবহারবান্ধব ব্যক্তিগত কম্পিউটারগুলোর একটি। পরবর্তীতে ম্যাকিনটোশ কম্পিউটার গ্রাফিক্যাল ইন্টারফেস, মাউস এবং আইকনের মাধ্যমে কম্পিউটার ব্যবহারে নতুন যুগের সূচনা করে।

ম্যাকিনটোশ প্রকল্পের সূচনা করেছিলেন জেফ রাসকিন, যিনি সহজ ব্যবহারযোগ্য কম্পিউটারের ধারণা দেন। তবে পরবর্তীতে প্রকল্পের নেতৃত্ব পরিবর্তনের ফলে তার অবদান আড়ালে থেকে যায়। একইভাবে ম্যাকিনটোশের হার্ডওয়্যার ও সফটওয়্যার উন্নয়নে বারেল স্মিথ, অ্যান্ডি হার্জফেল্ড, স্টিভ কারে এবং বিল অ্যাটকিনসনের মতো অনেক প্রকৌশলীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

১৯৮৫ সালে স্টিভ জবস কোম্পানি ছাড়লেও ১৯৯৬ সালে অ্যাপলে ফিরে আসেন। তার নেতৃত্বে পণ্যের সংখ্যা কমিয়ে আনা হয় এবং নতুন উদ্ভাবনে গুরুত্ব দেওয়া হয়। ১৯৯৮ সালে আইম্যাক, ২০০১ সালে আইপড, ২০০৭ সালে আইফোন এবং ২০১০ সালে আইপ্যাড বাজারে এনে অ্যাপল প্রযুক্তি জগতে বিপ্লব ঘটায়।

বিশেষ করে আইফোনের মাধ্যমে স্মার্টফোনের ধারণা বদলে যায়। অ্যাপ স্টোর চালুর মাধ্যমে মোবাইল ফোন বহুমুখী ডিভাইসে পরিণত হয়। বিভিন্ন গবেষণা অনুযায়ী, আইফোন বিক্রি ও সেবার মাধ্যমে কোম্পানিটি বিপুল রাজস্ব অর্জন করেছে।

২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর পর টিম কুক নেতৃত্ব গ্রহণ করেন। তার সময়েই অ্যাপল অপারেশনাল দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন পণ্য যেমন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস বাজারে আনে। পাশাপাশি অ্যাপল মিউজিক, আইক্লাউডসহ সেবাভিত্তিক খাতও বিস্তৃত হয়।

তবে অ্যাপলের পথচলায় ব্যর্থতাও রয়েছে। নিউটন মেসেজপ্যাড, অ্যাপল কার প্রকল্প কিংবা বিভিন্ন হার্ডওয়্যার বিতর্ক কোম্পানিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বর্তমানে জেনারেটিভ এআই প্রযুক্তি ও বৈশ্বিক বাজার প্রতিযোগিতা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

তবুও দীর্ঘ পথচলার অভিজ্ঞতায় অ্যাপল প্রমাণ করেছে, নতুন প্রযুক্তিকে সাধারণ মানুষের জন্য সহজ ও ব্যবহারযোগ্য করে তোলাই তাদের শক্তি। টিম কুকের ভাষায়, “আমরা যদি কিছু শিখে থাকি, তাহলে তা হল—যেসব মানুষ পাগলের মতো ভাবে যে তারা পৃথিবী বদলে দিতে পারে, তারাই সেটা করে। তাই সেই পাগলদের প্রতি সালাম। বিদ্রোহীদের। সমস্যা সৃষ্টিকারীদের। বর্গাকার গর্তে ঢুকতে না চাওয়া গোল পেরেকগুলোর প্রতি”।

পঞ্চাশ বছরে অ্যাপল দেখিয়েছে প্রযুক্তি শুধু যন্ত্র নয়, এটি মানুষের জীবনযাত্রার অংশ। ভবিষ্যতে এই যাত্রা কোন দিকে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img